শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জেলে এবং রিমান্ডে আমাকে চরম নির্যাতন করা হয়েছে: সহকারী পুলিশ কমিশনার সহ ১১ কর্মকর্তাকে বদলি : শিল্পকলার মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে যুগ্ম সচিব হারুন-অর-রশীদ : রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ওসি: নৌকা বাইচে গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতি পুনরুজ্জীবিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী : জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বাসের ভাড়া বাড়লো: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেফতার: জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী: প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম পুলিশ হেফাজতে: আবারও চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম বাড়লো:

অবশেষে ইসরাইলি হামলার নিন্দা জানালেন আরব নেতারা:

রিপোর্ট : আন্তর্জাতিক ডেস্ক :

 

ইরানে ইসরাইলি বিমান হামলার নবম দিনের মাথায় মুখ খুললেন আরব দেশগুলোর নেতারা, জানিয়েছেন নিন্দাও। একইসঙ্গে সামরিক উত্তেজনা বৃদ্ধি তাৎক্ষণিক বন্ধের আহ্বানও জানিয়ে আরবের মুসলিম দেশগুলোর সংগঠন আবর লীগ।

 

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু শনিবার (২১ জুন) এক প্রতিবেদনে বলছে, আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্যে সংঘাত, বিশেষ করে গত ১৩ জুন থেকে শুরু হওয়া ইরানে ইসরাইলি হামলা নিয়ে আলোচনা করার জন্য ইস্তাম্বুলে বৈঠক করেছেন। ২১-২২ জুন অনুষ্ঠিতব্য ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫১তম অধিবেশনে অংশ নিতে মন্ত্রীরা তুরস্কের রাজধানীত আঙ্কারায় অবস্থান করছেন।

 

 

 

জরুরি বৈঠকের পর জারি করা চূড়ান্ত বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি হামলা ‘জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি’।

 

আরব লীগ জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দ্রুত পদক্ষেপ নেওয়ার এবং উত্তেজনা বন্ধের জন্য দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়েছে। সেইসঙ্গে সতর্ক করে বলেছে, এটি করতে ব্যর্থ হলে অঞ্চলটি আরও গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে।

পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন এবং উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছেন।

 

 

 

বিবৃতিতে গাজা উপত্যকায় ইসরাইলি সংঘাতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতকে যুক্ত করা হয়েছে। ইসরাইলের সামরিক অভিযান বন্ধ, তাৎক্ষণিক ও টেকসই মানবিক সহায়তা প্রদান এবং অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হয়েছে। মন্ত্রীরা সতর্ক করে বলেছেন, ইসরাইলের কর্মকাণ্ড এই অঞ্চলকে আরও বিস্তৃত সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

 

তারা পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিনিময়ে ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার জন্য ২০০২ সালের আরব শান্তি উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তারা দ্বি-রাষ্ট্রীয় সমাধান অর্জনের জন্য নতুন করে প্রচেষ্টা চালানোরও আহ্বান জানিয়েছেন।

 

 

এছাড়া পররাষ্টমন্ত্রীরা ‘পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে এই অঞ্চলের সকল দেশের অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা