শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জেলে এবং রিমান্ডে আমাকে চরম নির্যাতন করা হয়েছে: সহকারী পুলিশ কমিশনার সহ ১১ কর্মকর্তাকে বদলি : শিল্পকলার মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে যুগ্ম সচিব হারুন-অর-রশীদ : রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ওসি: নৌকা বাইচে গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতি পুনরুজ্জীবিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী : জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বাসের ভাড়া বাড়লো: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেফতার: জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী: প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম পুলিশ হেফাজতে: আবারও চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম বাড়লো:

১৪ টি কার্গো বিমানে যুক্তরাষ্ট্র-জার্মানি থেকে ইসরায়েলে এলো অস্ত্র:

রিপোর্ট : আন্তর্জাতিক ডেস্ক :

 

বর্তমানে ইরানে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে আসা ১৪টি সামরিক কার্গো বিমান ইসরায়েলে পৌঁছেছে। এসব বিমানে সেনাবাহিনীর জন্য বিভিন্ন সামরিক সরঞ্জাম ও সহায়তা উপকরণ রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

 

 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

 

 

বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির মন্ত্রণালয় জানায়, গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকেই দেশটি আকাশ ও সমুদ্রপথে সামরিক সরঞ্জাম পরিবহন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবেই নতুন এই চালান এসেছে।

 

বিবৃতিতে বলা হয়, এই সরঞ্জামগুলো সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি জোরদারে সহায়ক হবে। মন্ত্রণালয় আরও জানায়, এটি নতুন চালান হলেও গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৮০০-র বেশি সামরিক কার্গো বিমান ইসরায়েলে পৌঁছেছে।

 

 

তবে নতুন করে আসা সরঞ্জামগুলো কী ধরনের, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। এ বিষয়ে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র ও জার্মানির পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি।

 

 

উল্লেখ্য, ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালালে সংঘাতের সূচনা হয়। এর জবাবে ইরানও পাল্টা হামলা শুরু করে।

 

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত ও কয়েকশ মানুষ আহত হয়েছে। অন্যদিকে, ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় ইরানে ৬৩৯ জন নিহত এবং ১ হাজার ৩০০-র বেশি মানুষ আহত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা