শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জেলে এবং রিমান্ডে আমাকে চরম নির্যাতন করা হয়েছে: সহকারী পুলিশ কমিশনার সহ ১১ কর্মকর্তাকে বদলি : শিল্পকলার মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে যুগ্ম সচিব হারুন-অর-রশীদ : রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ওসি: নৌকা বাইচে গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতি পুনরুজ্জীবিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী : জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বাসের ভাড়া বাড়লো: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেফতার: জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী: প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম পুলিশ হেফাজতে: আবারও চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম বাড়লো:

ভারত আঞ্চলিক সন্ত্রাসবাদের বড় পৃষ্ঠপোষক: পাকিস্তানি সেনাপ্রধান:

রিপোর্ট : আন্তর্জাতিক ডেস্ক :

 

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির বলেছেন, ভারত আঞ্চলিক সন্ত্রবাসবাদের বৃহত্তম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক। প্রতিবেশী রাষ্ট্রগুলো যেন ভারতের প্রক্সি সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার না হয়; সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

 

জিও নিউজের খবরে বলা হয়েছে, শুক্রবার ৫২তম কমন ট্রেনিং প্রোগ্রামের কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে আসিম মুনির এমন মন্তব্য করেন।

 

তিনি বলেন, আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় পাকিস্তান। কারণ তারা ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ। তবে একই সঙ্গে তিনি এও বলেন, আফগানিস্তান যেন ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলোর বিশেষ করে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল-খারিজ’ এর জন্য নিজেদের ভূমি ব্যবহার করতে না দেয়।

 

 

সম্প্রতি ভারত-পাকিস্তানের যুদ্ধে ‘বিজয়’ লাভ করার পর ফিল্ড মার্শাল উপাধি পান সৈয়দ আসিম মুনির। এর ৬২ বছর জেনারেল আইয়ুব খান এই উপাধি লাভ করেছিলেন।

 

 

পাকিস্তানের ক্ষমতার প্রধান নিয়ন্ত্রক মনে করা হয় সেনাবাহিনীকে। সেই হিসেবে এই মুহূর্তে আসিম মুনির অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। গেল মে মাসের যুদ্ধে ভারতের বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে থাকায় একাধিকবার নয়াদিল্লির বিরুদ্ধে তোপ দেগেছেন এই সেনাপ্রধান।

 

শুক্রবারের ট্রেনিং প্রোগ্রামে আসিম মুনির আরও বলেন, ‘ভারত এই অঞ্চলের সন্ত্রাসবাদের বৃহত্তম পৃষ্ঠপোষক রাষ্ট্র। পাকিস্তান কখনোই ভারতের আধিপত্য মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না।’

 

পাক সেনাপ্রধান আরও বলেন, ভারতের অভ্যন্তরেই সন্ত্রাসবাদ জন্ম নিচ্ছে— মূলত সংখ্যালঘু, বিশেষ করে মুসলমানদের প্রতি বৈষম্যমূলক ও সহিংস আচরণের কারণে।

 

সাম্প্রতিক যুদ্ধ সম্পর্কে ফিল্ড মার্শাল মুনির বলেন, সংঘর্ষের সময় আল্লাহর সমর্থন পাকিস্তানের সাথে ছিল, কারণ তাদের দেশ ছিল সত্যের পক্ষে।

 

পাকিস্তানের প্রতিরক্ষা প্রস্তুতি সম্পর্কে আসিম মুনির বলেন, সশস্ত্র বাহিনী আধুনিক যুদ্ধের প্রয়োজনীয়তা পূরণের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা