শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জেলে এবং রিমান্ডে আমাকে চরম নির্যাতন করা হয়েছে: সহকারী পুলিশ কমিশনার সহ ১১ কর্মকর্তাকে বদলি : শিল্পকলার মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে যুগ্ম সচিব হারুন-অর-রশীদ : রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ওসি: নৌকা বাইচে গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতি পুনরুজ্জীবিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী : জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বাসের ভাড়া বাড়লো: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেফতার: জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী: প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম পুলিশ হেফাজতে: আবারও চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম বাড়লো:

ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৬:

রিপোর্ট : আন্তর্জাতিক ডেস্ক :

 

ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে তাঁকে বহনকারী বিমানটি জরুরি অবতরণের চেষ্টার সময় বারামতি বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এসময় সঙ্গে থাকা আরও পাঁচজন নিহত হন বলে খবর পাওয়া গেছে।

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা হয়। এর প্রায় এক ঘণ্টা আগে বিমানটি মুম্বাই থেকে উড্ডয়ন করেছিল। নিহতদের মধ্যে রয়েছেন বিমানের পাইলট ও অজিত পাওয়ারের নিরাপত্তা কর্মীরা। বিমানটিতে ওই ছয়জনই ছিলেন বলে জানা গেছে।

 

আজ অজিত পাওয়ারের বারামতিতে চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল। ঘটনাস্থল থেকে পাওয়া দৃশ্যে দেখা যায়, দুর্ঘটনাকবলিত বিমানের ধ্বংসাবশেষে আগুন ও ধোঁয়া উঠছে। বিমানের অংশগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হতাহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হচ্ছে।

 

জরুরি অবতরণের কারণ কী ছিল, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

 

৬৬ বছর বয়সী মহারাষ্ট্রের এই উপ-মুখ্যমন্ত্রী ছিলেন প্রবীণ রাজনীতিবিদ এবং এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাগ্নে এবং লোকসভার সাংসদ সুপ্রিয়া সুলের চাচাতো ভাই। সংসদের বাজেট অধিবেশনে যোগদানের জন্য দিল্লিতে থাকা শরদ পাওয়ার এবং সুলে শিগগিরই পুনের উদ্দেশে রওনা হবেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা