শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জেলে এবং রিমান্ডে আমাকে চরম নির্যাতন করা হয়েছে: সহকারী পুলিশ কমিশনার সহ ১১ কর্মকর্তাকে বদলি : শিল্পকলার মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে যুগ্ম সচিব হারুন-অর-রশীদ : রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ওসি: নৌকা বাইচে গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতি পুনরুজ্জীবিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী : জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বাসের ভাড়া বাড়লো: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেফতার: জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী: প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম পুলিশ হেফাজতে: আবারও চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম বাড়লো:

ভারতের রাজধানী দিল্লি থেকে বাংলাদেশের ভিসা কার্যক্রম শুরু:

‌ রিপোর্ট : আন্তর্জাতিক ডেস্ক :

 

আনুমানিক প্রায় দুই মাস বন্ধ রাখার পর ভারতের রাজধানী দিল্লিতে ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

গত শুক্রবার (২০ ফেব্রুয়ারী) সকাল থেকে ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা পরিষেবা শুরু হয়। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কে এই অগ্রগতি ঘটল।

 

ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের অবনতির মধ্যে গত ডিসেম্বরে দুই দেশই ভিসা কার্যক্রম বন্ধ রাখে।

 

গত বছরের ২১ ডিসেম্বর থেকে চট্টগ্রামে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম। পরের দিন পাল্টা পদক্ষেপ হিসেবে দিল্লি ও আগরতলা মিশন থেকে ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত রাখার ঘোষণা দেয় বাংলাদেশ।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা