রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বীজের গুণগতমান নিশ্চিত করে লক্ষ্যমাত্রা অর্জনে দায়িত্বশীল হতে হবে: বিএডিসি চেয়ারম্যান : যুবসমাজের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বারোপ বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের জাতীয় সেমিনার ও পুরস্কার বিতরণ : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির স্টুডিও হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ: জেলে এবং রিমান্ডে আমাকে চরম নির্যাতন করা হয়েছে: সহকারী পুলিশ কমিশনার সহ ১১ কর্মকর্তাকে বদলি : শিল্পকলার মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে যুগ্ম সচিব হারুন-অর-রশীদ : রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ওসি: নৌকা বাইচে গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতি পুনরুজ্জীবিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী : জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বাসের ভাড়া বাড়লো: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেফতার:

বীজের গুণগতমান নিশ্চিত করে লক্ষ্যমাত্রা অর্জনে দায়িত্বশীল হতে হবে: বিএডিসি চেয়ারম্যান :

রিপোর্ট :এস এম আনোয়ার হোসেন অপু :

বীজের গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) আওতাধীন দেশের ২৪টি বীজ উৎপাদন খামারের নির্ধারিত উৎপাদন ও আয় লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম।
তিনি বলেছেন, অধিক ফসল উৎপাদনের অন্যতম প্রধান নিয়ামক হচ্ছে মানসম্পন্ন বীজ। কৃষকের কাছে উন্নত ও গুণগতমানসম্পন্ন বীজ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিএডিসির দীর্ঘদিনের সুনাম ও ঐতিহ্য রয়েছে। এ সুনাম ধরে রাখতে বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ সতর্কতা ও মাননিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে অবস্থিত কেন্দ্রীয় বীজ পরীক্ষাগারে বিএডিসির বীজ উৎপাদন খামার বিভাগ আয়োজিত ‘বার্ষিক কর্মপরিকল্পনা সংক্রান্ত কর্মশালা-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত বিএডিসির ২৪টি বীজ উৎপাদন খামারের প্রতিনিধিসহ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালায় খামারগুলোর বার্ষিক কর্মপরিকল্পনা, বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা, গুণগতমান নিশ্চিতকরণ, আয় বৃদ্ধি এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বিএডিসি চেয়ারম্যান বলেন, মানসম্পন্ন বীজ উৎপাদন ও কৃষকদের মধ্যে তা সরবরাহের ক্ষেত্রে বিএডিসির রয়েছে গৌরবময় ইতিহাস। বীজের মৌসুম এলেই দেশের কৃষকরা বিএডিসির বীজ সংগ্রহের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। কৃষকদের এই আস্থা ও প্রত্যাশার মর্যাদা রক্ষায় গুণগতমানসম্পন্ন বীজ উৎপাদনের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত ২৪টি বীজ উৎপাদন খামার বিএডিসির ভিত্তি বীজ উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব খামারকে মানসম্পন্ন ভিত্তি বীজ উৎপাদনের গুরুত্বপূর্ণ ভাণ্ডার হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটি খামারের নিজস্ব কর্মপরিকল্পনা ও কর্মকৌশল রয়েছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি খামারের আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রাও পূরণ করতে হবে।
বিএডিসি চেয়ারম্যান আরও বলেন, শুধু উৎপাদনের পরিমাণ বাড়ালেই হবে না; উৎপাদিত বীজের শুদ্ধতা ও গুণগতমান সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করতে হবে। বীজ উৎপাদনকালীন সময়ে প্রযোজ্য সব ধরনের প্রক্রিয়া, নিয়ম-কানুন ও কারিগরি ধাপ যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনো পর্যায়ে গুণগতমানের সঙ্গে আপস করা যাবে না।
তিনি বলেন, বর্তমান সরকার কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও স্মার্ট ব্যবস্থাপনার আওতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে। এ প্রক্রিয়ায় বিএডিসির বীজ উৎপাদন খামারগুলোকেও আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। উন্নত জাতের বীজ উৎপাদন, মাননিয়ন্ত্রণ ও কৃষকের কাছে সময়মতো বীজ পৌঁছে দেওয়ার মাধ্যমে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি প্রত্যেক খামার প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়ে বলেন, নির্ধারিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ, জবাবদিহি ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে বীজের গুণগতমান ও বিএডিসির দীর্ঘদিনের সুনাম অক্ষুণ্ন রাখতে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
কর্মশালায় বক্তারা বীজ উৎপাদন খামারগুলোর বিদ্যমান সমস্যা, সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি, মাননিয়ন্ত্রণ এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় বিএডিসির বীজ উৎপাদন খামার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন বীজ উৎপাদন খামারের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা