রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বীজের গুণগতমান নিশ্চিত করে লক্ষ্যমাত্রা অর্জনে দায়িত্বশীল হতে হবে: বিএডিসি চেয়ারম্যান : যুবসমাজের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বারোপ বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের জাতীয় সেমিনার ও পুরস্কার বিতরণ : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির স্টুডিও হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ: জেলে এবং রিমান্ডে আমাকে চরম নির্যাতন করা হয়েছে: সহকারী পুলিশ কমিশনার সহ ১১ কর্মকর্তাকে বদলি : শিল্পকলার মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে যুগ্ম সচিব হারুন-অর-রশীদ : রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ওসি: নৌকা বাইচে গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতি পুনরুজ্জীবিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী : জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বাসের ভাড়া বাড়লো: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেফতার:

যুবসমাজের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বারোপ বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের জাতীয় সেমিনার ও পুরস্কার বিতরণ :

রিপোর্ট : এস এম আনোয়ার হোসেন অপু :

ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৬: যুবসমাজের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও মানবিক মূল্যবোধ বিকাশের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণদের আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার আহ্বানের মধ্য দিয়ে বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের জাতীয় সেমিনার, পুরস্কার বিতরণী ও প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় শিশু কল্যান পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের সরকার মনোনীত সদস্য আশরাফ জালাল খান।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মো. আবদুস সালাম বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা, প্রশিক্ষণ, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নেতৃত্বের সমন্বয়ের মাধ্যমে তরুণদের নিজেদের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। দেশ ও সমাজের কল্যাণে যুবসমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের নির্বাহী পরিচালক ফাহমিদা খানম। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সাব্বির তালুকদার।
সেমিনারে যুবসমাজের দক্ষতা বিকাশ, প্রশিক্ষণ, উদ্যোক্তা সৃষ্টি এবং তরুণদের সম্ভাবনাকে কাজে লাগানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। তারা বলেন, প্রশিক্ষণ ও যথাযথ দিকনির্দেশনার মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব।
অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
এ সময় সফল উদ্যোক্তা অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়। সফল নারী উদ্যোক্তা হিসেবে ন্যায্যমূল্য লিমিটেডের চেয়ারম্যান উম্মে হাফসা প্রধান অতিথি ব্যারিস্টার মো. আবদুস সালামের কাছ থেকে সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, উদ্যোক্তা, প্রশিক্ষণার্থী ও যুব উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা