মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ: বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম: বিস্তারিত সংবাদ আসছে মোহাম্মদপুর মিথ্যা মামলা দিয়ে বাড়ি দখলের চেষ্টা: জলসিঁড়ি আবাসনে ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের প্রথম প্রকল্প ‘ড্রিমার সাদমীম গার্ডেন’-এর হ্যান্ডওভার সম্পন্ন: ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’: প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ: অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির: মহাখালীতে ডেঙ্গু নিধনে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি, প্রতি সপ্তাহে চলবে কার্যক্রম: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতি আটক:

রাজধানীর ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর:

রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :

 

রাজধানীর মহাখালীতে ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। খাবার পরিবেশনে বিলম্বকে কেন্দ্র করে এ হামলা হয়েছে। আরও এ হামলার অভিযোগ ওঠেছে সরকারি তিতুমীর কলেজের একদল শিক্ষার্থীর বিরুদ্ধে।

 

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী রেস্তোরাঁর কর্মচারীদের মারধর শুরু করেন। পরে আরও প্রায় দেড় শতাধিক তরুণ এসে রেস্তোরাঁয় ভাঙচুর চালায়।

 

এ বিষয়ে রেস্তোরাঁর কর্ণধার সাফিন বেগ বলেন, প্রথমে একটি ছেলে এসেছিল। একটি চেয়ার খালি হওয়ার পর তিনি সেখানে বসে পড়েন। ওই আসনটির জন্য একটি পরিবার আগে থেকেই অপেক্ষা করছিল। ছেলেটি বসে পড়ার পর ওই পরিবারের সদস্যদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়।

 

তিনি বলেন, এসময় আমাদের একজন কর্মী বিষয়টি মীমাংসা করতে এগিয়ে যান। তরুণটি সম্ভবত শিক্ষার্থী, এটি বুঝতে পেরে আমাদের কর্মী তাকে অন্য একটি আসনের ব্যবস্থা করে দেয়ার কথা বলেন। কিন্তু এতেই তিনি ক্ষিপ্ত হয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান।

 

তিনি আরও বলেন, কিছুক্ষণ পর তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে আসেন। প্রথমে রেস্তোরাঁর বাইরে আমাদের কর্মী খলিলকে বেধড়ক মারধর করেন। এরপর শুরু হয় ভাঙচুর। পুরো ঘটনাটিই আমাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজে রয়েছে।

 

খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন গুলশান বিভাগের ডিসি রুহুল কবীর খানসহ পুলিশের কর্মকর্তারা।

 

রুহুল কবীর খান বলেন, তিতুমীরের ছেলেরা এখানে ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। সিসিটিভি ফুটেজ রয়েছে। সেগুলো পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের কাজ চলছে।

 

বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খাবার অর্ডার নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষের ঝগড়া ও হাতাহাতি হয়। পরে শিক্ষার্থীরা আরও সহপাঠীদের ডেকে এনে রেস্তোরাঁর ভেতরে ভাঙচুর চালান।

 

এ ঘটনায় এখন পর্যন্ত রেস্তোরাঁ কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি। এ কথা জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা