বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাস: সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা: ঢাকা মেডিকেলে নিয়োগ বাণিজ্যেরসহ দুর্নীতির মহাকেলেঙ্কারি: অর্থের বিনিময়ে বিক্রি চাকরি, সিন্ডিকেটের কাছে জিম্মি হাসপাতাল : সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক: বনানীতে মন্দির উন্নয়নে কোটি টাকার অনুদান, পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ: আর আর কেবলের সর্বোচ্চ বিক্রেতা মিথিলা এন্টারপ্রাইজ, সারা দেশে তৃতীয় স্থান অর্জন: এলপি গ্যাসের দাম একলাফে ৩৮৭ টাকা বৃদ্ধি: চাপে সাধারণ মানুষ, উদ্বেগে অর্থনীতি: শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি – মির্জা ফখরুল: সাপ্তাহিক ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হতে পারে আজ: এপ্রিল মাসের মধ্যেই ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী:

হাজারীবাগে দুই ছিনতাইকারী ও কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার:

রিপোর্ট : ওয়াসি উল কবির (বাবু):

সোমবার (৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ‘মুহাম্মদ তালেবুর রহমান’ এর দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর হাজারীবাগের সনাতনগড় বৌবাজার এলাকায় ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী ও কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো-মো. জুনাঈদ ইসলাম তুহিন (২০) ও মো. আপন গাজী (১৮)। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, হাজারীবাগ থানাধীন সনাতনগড় বৌবাজার ৩০ ফিটের লাট মিয়া হোটেলের সামনের রাস্তায় ছিনতাই সংঘটিত হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে থানার টহল টিম দ্রুত সেখানে পৌঁছায়। রাত আনুমানিক সাড়ে ৩টায় ছিনতাইকারীরা ভিকটিম মো. মোহন (২৪) নামক ভ্যানচালকের নিকট থেকে নগদ ৭০০ টাকা ছিনতাই করে পালানোর সময় উপস্থিত জনগণের সহায়তায় জুনাঈদ ও আপন নামের দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও দুইজন ছিনতাইকারী পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেপ্তারকৃত জুনাঈদ ও আপন হাজারীবাগ এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। এই কিশোর গ্যাং হাজারীবাগ এলাকায় মারামারি, চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতকদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা