শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর নিউমার্কেটসহ আশপাশের ফুটপাতের মুখোশধারী সিন্ডিকেটের বিরুদ্ধে জনতার ক্ষোভ, চাঁদাবাজির অভিযোগে উত্তাল এলাকা: আনোয়ার উল্লাহ‍্য সোহেল ও সাধারণ সম্পাদককে ফুলের শুভেচ্ছা জানাই রুমের ও জাকির: অনলাইন ট্রেডিংয়ের আড়ালে বিশাল প্রতারণা মুগদায় ব্যবসায়ীর ২ কোটি ৬০ লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র: রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত: সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীর তালিকা চূড়ান্ত: দ্য লিটল জিমে স্টার অ্যাওয়ার্ড প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত: সকল প্রকার জ্বালানি তেলের দামে বড় ধাক্কা : জ্বালানি সংকটের বিকল্প সমাধান,ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক বাজারে: মহাখালীতে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত , কেউ আহত হয়নি: আওয়ামী লীগ আমলের রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহারে উদ্যোগী সরকার: আইনমন্ত্রী:

গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ:

রিপোর্ট : গাজীপুর প্রতিনিধি :

 

নির্বাচনি আসন পুনর্বিন্যাসের খসড়ায় সদর উপজেলার অংশ বাদ যাওয়ার প্রতিবাদে গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে হাজারো মানুষ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর চৌরাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা “গাজীপুর–৬ আসন চাই, জনগণের অধিকার চাই” স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।

 

অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে ঢাকা থেকে ময়মনসিংহগামী ও বিপরীতমুখী যাত্রীবাহী বাসসহ পণ্যবাহী যানবাহনগুলো দীর্ঘ যানজটে আটকা পড়ে।

 

স্থানীয়রা জানান, নতুন আসন পুনর্বিন্যাসের খসড়ায় গাজীপুর সদর উপজেলা ও টঙ্গীর কিছু অংশ অন্য আসনে যুক্ত করা হচ্ছে। তারা এ প্রস্তাবকে ‘অন্যায় ও অগ্রহণযোগ্য’ বলে দাবি করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, ‘এভাবে আসন পরিবর্তন করা হলে এলাকার উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সেবা ও স্থানীয় রাজনীতিতে বিভ্রান্তি তৈরি হবে।’

 

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় সমাজসেবক নূরুল ইসলাম বলেন, ‘গাজীপুর–৬ আসন আমাদের ঐতিহ্য ও জনগণের পরিচয়ের অংশ। এই আসন বিলুপ্ত করা হলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা