রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরের শংকর এলাকার জাফরাবাদে ৩৩৯/এ ঠিকানায় অবস্থিত ৮ তলা ভবন দখলকে কেন্দ্র করে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ জোবায়ের হোসেনের (৫৫) দাবি, গিয়াসউদ্দিন ভূঁইয়ার লোকজন ও তার স্ত্রীকে মারধর করার অভিযোগ ও সাথে ১০ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুটের সাজানো গল্প দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।
নথি অনুযায়ী, গত ১৪ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকার বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর মামলা নং- ১২২৫/২০২৬ দায়ের করেন মোঃ গিয়াসউদ্দিন ভূঁইয়া (৪৪)।
মামলায় তিনি দাবি করেন, গত ০৩/১১/২০২৬ তারিখ সকাল অনুমান ১০:০০ ঘটিকায় জাফরাবাদের ৩৩৯/এ বাড়িতে তার লোকজন ও তার স্ত্রীকে মারধর করে তার আলমারি থেকে ১০ ভরি স্বর্ণ ও নগদ ১০ লাখ টাকা নিয়ে যাওয়া হয়েছে। মামলায় The Penal Code, 1860 এর দ্রুত 07/325/384/379/44৬ ধারায় অভিযোগ আনা হয়।
এই মামলায় ১ নং আসামি করা হয় আমেরিকা প্রবাসী মো. জোবায়ের হোসেনকে। এছাড়াও মো. হাফিজুর রহমান লিটন, কাজী ফয়েজ আহমদসহ আরও অনেককে আসামি করা হয়।
জোবায়েরের দাবি, এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তার বক্তব্য অনুযায়ী, ঘটনার তারিখে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।
জোবায়ের বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং স্থায়ী একজন নাগরিক। আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে।
কিন্তু জোবায়ের পক্ষের দাবি গিয়াসউদ্দিন দীর্ঘদিন ধরে ভয়-ভীতি দেখিয়ে বাড়িটি জবর দখল করার চেষ্টা করে আসছেন। আর সেই দখল প্রক্রিয়াকে বৈধতা দিতেই মারধর ভয়-ভীতি ও স্বর্ণ ও টাকা লুটের মিথ্যা অভিযোগ আনা হয়েছে। মামলায় গিয়াসউদ্দিন নিজেকে সি/৩ ফ্ল্যাটের বাসিন্দা দাবি করলেও সরেজমিনে ভিন্ন চিত্র পাওয়া যায়।
জোবায়েরের ভাষ্য তার ভাড়াটিয়া মোঃ জসিম উদ্দিন সি/৩ ফ্ল্যাটে বিগত দুইবছর অদ্যাবধি বসবাস করে আসছেন। তাহলে যে লোক থাকেন ই না ওই বাড়িতে তাকে মারধর করা বা আলমারী থেকে স্বর্ণ বা টাকা যাওয়ার প্রশ্নই আসে না। এই অসঙ্গতিই প্রমাণ করে মামলাটি সাজানো।
ঘটনাটি জানাজানির পর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে তারা ৩৩৯/এ বাড়ীর সি/৩ ফ্ল্যাটে জসিমউদ্দীনকে থাকতে দেখছেন। হঠাৎ করে গিয়াসউদ্দিনের এমন অভিযোগে তারা বিস্মিত।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “সঠিক তদন্ত হলেই সত্য বের হয়ে আসবে। মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানি করা ঠিক না।”
সবশেষে জোবায়ের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন। তার দাবি, গিয়াসউদ্দিনের দায়ের করা মামলাটি তদন্ত করে মিথ্যা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
তিনি বলেন, “আমি আইনের উপর ভরসা রাখি। আদালতের সঠিক তদন্তেই প্রমাণ হবে, এই মামলা মিথ্যা না সত্য।”