রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১১ হাজার ৬০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রো উত্তর কার্যালয় উপ-পরিচালক শামীম আহম্মেদ বলেন, গতকাল দুপুরে তুরাগের বাউনিয়া এলাকা থেকে ইয়াবা সেবী বুলবুল আহমেদকে ২০পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানাধীন কাওলা এলাকাস্থ সিভিল এভিয়েশন স্টাফ কোয়ার্টার থেকে ইয়াবার খুচরা ব্যবসায়ী সজল আমিনকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
খুচরা ব্যবসায়ী সজল আমিনকে ব্যাপক হারে জিজ্ঞাসাবাদ করা হলে তার তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর- ৯, বাসা- -৬/এ থেকে পাইকারি ইয়াবা বিক্রেতা হিরণ মিয়াকে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পাইকারি ব্যবসায়ী হিরণ মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তিনি মূল হোতার তথ্য দিতে রাজি হন।