রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর পল্লবীতে দুই শিশুসন্তানকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তাদের বাবার বিরুদ্ধে। এ সময় ওই ব্যক্তি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।
পরে ঘাতক বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
প্রাথমিকভাবে নিহত ছেলেদের নাম পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স আনুমানিক ৭ বছর ও আরেকজনের বয়স ৩ বছর। আর ঘাতক বাবার নাম মো.আহাদ (৪০)।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল এসব তথ্য জানিয়েছেন।