শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

বাগমারায় চরমপন্থীদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রাজশাহীর বাগমারায় চরমপন্থী ও সন্ত্রাসীদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। শুক্রবার ভোররাতে উপজেলার সুলতানপুর নামক এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। র‍্যাব-৫ এর একটি দল এ অভিযান চালায়।

 

উদ্ধার করা অস্ত্রের মধ্যে বোমা ও ককটেল তৈরীর কাজে ব্যবহৃত ৪ কেজি ১৫০ গ্রাম গানপাউডারও আছে।

 

এছাড়া আছে ১৯টি চাইনিজ কুড়াল, ১৮টি ধারালো হাসুয়া, ৫টি কুড়াল, ৮টি ধারালো বড় ছুরি, ৪টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি ও ১ রাউন্ড শর্টগানের রাবার বুলেট।

 

শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, র‍্যাবের গোয়েন্দা দল জানতে পারে যে, সুলতানপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে চরমপন্থী ও সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে তাদের ব্যবহৃত অস্ত্র সরঞ্জামাদি ফেলে রেখে গেছে। এরই প্রেক্ষিতে র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।

 

প্রাথমিক তদন্তে র‍্যাব জানতে পারে, উদ্ধারকৃত বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র বর্তমান পরিস্থিতিকে আরো অশান্ত ও বিশৃঙ্খলাপূর্ণ করে তোলার জন্য কিছু সন্ত্রাসী দীর্ঘদিন থেকে সংগ্রহ করে আসছিল।

 

এই সন্ত্রাসীদের গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র বাগমারা থানায় হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা