শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

ছেলেকে ভরণপোষণ দিতে না পেরে মেরে ফেললেন বাবা:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী চলে যাওয়ার পর ছেলে জুলফিয়ার জিহাদকে (৬) নিয়ে রূপগঞ্জে চলে আসেন বাবা জুবায়ের হাসান হিমেল (৩০)। শুরু হয় ভরণপোষণ নিয়ে জটিলতা। এরপর ছেলেকে ভরণপোষণ দিতে ব্যর্থ হওয়ায় পানিতে ফেলে হত্যা করেন বাবা।

 

ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায়। ছেলেকে হত্যার পর নিজেই পুলিশের কাছে ধরা দেন ঘাতক বাবা।

 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে বাবা জুবায়ের হাসান হিমেলের দেওয়া তথ্যমতে এশিয়ান হাইওয়ে সড়কের পাশে একটি ডোবার কচুরিপানার নিচ থেকে ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে।

জুবায়ের হাসান হিমেল (৩০) নরসিংদীর সাটির পরা ইউনিয়নের নগরকান্দি গ্রামের হানিফ মিয়ার ছেলে।

 

হানিফ মিয়ার বরাতে ভুলতা ফাড়ির ইনচার্জ মিজান বলেন, ঘাতক বাবা জোবায়েরের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন পারিবারিক কলহ চলে আসছিল। এরই সূত্র ধরে তার স্ত্রী তাকে ফেলে অন্যত্র চলে যান। পরে ছেলে জুলফিয়ার জিহাদকে নিয়ে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া চলে আসেন। ছেলের ভরণপোষণ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন সে। ছেলেকে বোঝা মনে হওয়ায় গত সোমবার দুপুরে তাকে পানিতে ফেলে হত্যা করেন।

 

মঙ্গলবার বিকেল ৫টার দিকে ভুলতা পুলিশ ফাঁড়িতে এসে নিজেই ছেলেকে হত্যার কথা জানান। পরে তাৎক্ষণিক ভুলতা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে খবর দিলে ফায়ার সার্ভিস এসে এশিয়ান হাইওয়ে সড়কের মুন্সি পেট্রোল পাম্পের সামনে একটি জলাবদ্ধ ডোবার মধ্যে কচুরিপানার নিচ থেকে জুলফিয়ার জিহাদের মরদেহ উদ্ধার করে। ঘাতক বাবাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা