সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :

যশোরের নওয়াপাড়ার চেয়ারম্যান তুহিন আটক:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ১২ টার দিকে যশোর জেলা ডিবি পুলিশের সদস্যরা যশোরের নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিনকে আটক করে।

এরপর রাতেই ডিবি পুলিশ তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবুল আক্তার।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবুল আক্তার বলেন, যশোরে বিএনপি অফিসে অগ্নিকান্ড ও ভাঙচুরের সাথে চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন জড়িত ছিলেন। এ মামলায় তাকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে এ মামলায় আদালতে সোপর্দ করা হবে।

পুলিশের দেওয়া তথ্যে জানা যায় চেয়ারম্যান তুহিন সদর উপজেলা আওয়ামী লীগ নেতা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা