শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে বাস ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগ:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক  :

 

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বাস চালকের সঙ্গে তর্কের জের ধরে বাস ভাংচুর ও চালককে মারধর করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন।

ঘটনাটি ঘটেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায়।

ভুক্তভোগী বাস চালকের নাম নয়ন। তিনি ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আসিয়ান এসি বাসের চালক। আহত অবস্থায় নয়নকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

 

গাড়ি চালক নয়ন বলেন, ‘আমি গুলিস্থান থেকে গাড়ি চালিয়ে আসছিলাম। সায়েদাবাদে জ্যাম থাকার সময় গাড়ির সামনে একটি মোটরসাইকেল এসে থামে। দ্রুত ব্রেক করায় গাড়ির যাত্রীদের ঝাকি লাগে। এসময় সেই নেতা বলে কিরে কেমনে গাড়ি চালাস? এ নিয়ে তর্ক হলে সে আমাকে দেখে নেয়ার হুমকি দেয়। গাড়ি সানারপাড় আসার পর ২৫/৩০ জন কর্মী এসে আমার গাড়ি ভাংচুর করে ও আমাকে বেধড়ক মারধর করে। আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে ও গ্লাস ভেঙ্গে আমার মাথা কেটে যায়। পরে তার কাছে মাফ চেয়ে আমি নিস্তার পাই। বিষয়টা মালিক পক্ষকে জানিয়েছি। তারা যেটা বলবে সেটাই করবো।

 

এদিকে মিনহাজ আমান নামে বাসের এক যাত্রী অভিযোগ করেন, বাস ভাংচুর না করতে বলায় তাকেও লাঞ্চিত করে ইকবাল হোসেনের কর্মীরা। এছাড়াও তাকে চর থাপ্পড় মারা হয়েছে। অথচ তিনিও গাড়ি চালককে ধমক দিয়েছিলেন উচ্চ সুরে কথা বলার অপরাধে বলে জানান তিনি।

 

পরে মিনহাজ আমিন নামের ওই যাত্রী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে লিখেছেন, ‘আমি সুস্থ্য আছি। মারাত্মক আহত বা এমন কিছু না। আমাকে র‍্যান্ডম চড় থাপ্পড় দেয়া হয়েছে। আমি জানতে চেয়েছি কে আমাকে থাপ্পড় দিল, সেই নেতা বললেন, তার দুইটাকার কামলা কর্মীদের পরিচয় জেনে লাভ কি। তার পরিচয় তিনি তিনি বিএনপি নেতা।

বিষয়টি নিয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা ইকবাল বলেন, ‘গাড়ির ড্রাইভার বাজে আচরণ করেছে। ওরে ভালোভাবে গাড়ি চালাতে বলায় আমাকে বলে ‘আপনে গাড়ি চালান’। আমি বলছি সাইনবোর্ড রাখ তোর ব্যবস্থা নিচ্ছি। ও আমাকে বলে এমন ফাপড় অনেকেই দেয়। আর ও মাফ কখন চেয়েছে? আমার চিন্তা ছিলো কান ধরিয়ে দিয়ে ছেড়ে দিব। কিন্তু পাবলিক তো আর এটা বুঝে না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা