শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

মানিকগঞ্জে বিএনপি অফিসে অগ্নিসংযোগ, গ্রেফতার ২:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মানিকগঞ্জ জেলা বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোনায়েম খান ও জাগীর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তপু আহমেদ মামুনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বিকেলে গ্রেফতার হওয়া দুই ব্যক্তিকে আদালতে পাঠায় কোর্ট পুলিশ। এর আগে সকালে রাজধানীর আদাবর থানা এলাকা থেকে মোনায়েম খানকে এবং বুধবার রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ছাত্রলীগ নেতা তপুকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মোনায়েম খান মানিকগঞ্জের পোড়রা এলাকার মৃত ওয়ারেস আলী খানের ছেলে। অপরদিকে, ছাত্রলীগ নেতা তপু আহমেদ মামুন মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের ঠাটাঙ্গা গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে।

 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমান উল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ মামলায় এজাহারভুক্ত আসামী মোনায়েম খান ও ছাত্রলীগ নেতা তপুকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা