রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
সোমবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বনানী থানাধীন মহাখালী কাঁচাবাজার এলাকা থেকে ‘জসিমউদ্দিন’ নামক এক ব্যক্তি নিখোঁজ হন।
তার স্ত্রী ‘জান্নাতুল ফেরদৌস’ স্বামী নিখোঁজ হওয়ার ঘটনায় আজ (মঙ্গলবার) দুপুরে বনানী থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। সাধারণ ডায়রি নং- (১৫২৬)।
সাধারণ ডায়রিতে স্ত্রী ‘জান্নাতুল ফেরদৌস’ উল্লেখ করেন তার স্বামী ‘জসিম উদ্দীন’ প্রাণ আরএফএলে এসআর হিসেবে কাজ করতেন। তার এরিয়া গুলশান-১, ২, বনানী, নিকেতন ও মহাখালী।
স্ত্রীর কাছ থেকে জানা যায় নিখোঁজ এর দিন তাড়াহুড়ো করে আনুমানিক সাড়ে তিনটার দিকে ‘জসিম উদ্দিন’ গোডাউনের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান ।
এরপর রাত ৮টার দিকে স্ত্রী ‘জান্নাতুল ফেরদৌস’ স্বামীকে মোবাইলে ফোন করলে অনলাইনে, অফলাইনে ফোন বন্ধ পায়।