বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাস: সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা: ঢাকা মেডিকেলে নিয়োগ বাণিজ্যেরসহ দুর্নীতির মহাকেলেঙ্কারি: অর্থের বিনিময়ে বিক্রি চাকরি, সিন্ডিকেটের কাছে জিম্মি হাসপাতাল : সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক: বনানীতে মন্দির উন্নয়নে কোটি টাকার অনুদান, পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ: আর আর কেবলের সর্বোচ্চ বিক্রেতা মিথিলা এন্টারপ্রাইজ, সারা দেশে তৃতীয় স্থান অর্জন: এলপি গ্যাসের দাম একলাফে ৩৮৭ টাকা বৃদ্ধি: চাপে সাধারণ মানুষ, উদ্বেগে অর্থনীতি: শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি – মির্জা ফখরুল: সাপ্তাহিক ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হতে পারে আজ: এপ্রিল মাসের মধ্যেই ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী:

পল্লবীতে সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলি, প্রাণ গেল এক নারীর:

রিপোর্ট : ওয়াসি উল কবির (বাবু) :

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরের পল্লবী বাউনিয়া বাঁধ এলাকায় সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে এক নারী নিহত হয়েছেন। নিহত ওই নারীর নাম আয়েশা আক্তার (২৬)।

পল্লবী থানা পুলিশ বলছে, দুই মাদক কারবারি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে থানা হেফাজতে মরদেহ নিয়ে আসে থানা পুলিশ।

প্রাথমিকভাবে জানা গেছে, মাদক ব্যবসার আধিপত্যের জেরে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এর মধ্যে এক নারীর মাথায় গুলি লাগে। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে নিহতের সুরতহাল শেষে থানা হেফাজতে মরদেহ নিয়ে আসে পল্লবী থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২০-৩০ জন মিলে এক ব্যক্তিকে মারধর করছিলেন। তাদের বেশ কয়েকজনের হাতে দেশি-বিদেশি অস্ত্র ছিলো। স্থানীয় লোকজন ঐ ব্যক্তিকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলে সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডিএমপির ডিসি মিডিয়া তালেবুর রহমান বলেন, ‌‌বিকেলে মিরপুর এলাকায় যে ঘটনা সংঘঠিত হয়েছে ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতিমধ্যে ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসার কার্যক্রম শুরু হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য পুলিশের টিম কাজ করছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবো।

পুলিশ জানায়, মাদক কারবারিদের মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আরও কয়েকটি বিষয় সামনে নিয়ে নারীর মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। এরমধ্যে আটক করা হয়েছে মাদক কারবারি মামুনকে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন সিআইডির ক্রাইম সিন ইউনিট এবং পিবিআই। নিহতে আয়েশা আক্তারের গ্রামের বাড়ি ময়মনসিংহের নন্দাইলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা