বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বিশেষ অভিযানে গ্রেফতার কৃষিবিদ ইসরাতুল আলম (কিরণ), পুলিশ বলছে তদন্ত চলছে: বাংলাদেশের রূপান্তরের স্থপতি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: শ্রীপুরে ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে জামায়াতের সাবেক নেতার পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগ স্বামীর: ঈদে ৭ দিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-শেয়ারবাজার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ: পবিত্র ঈদুল আজহা আজ: ৬০ কিলোমিটারে দীর্ঘ যানজট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে: এসির গ্যাস লিকেজ হয়ে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর মাসুদ রানা যেভাবে পরিচালক পদ বাগালেন:

কুলাউড়ায় (ডিবি) পুলিশের হাতে মাদক ব্যবসায়ী মজিদ আলী গ্রেপ্তার:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তেলিবিল এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. মজিদ আলী (৪৭) কে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে মৌলভীবাজার (ডিবি) পুলিশ।

মৌলভীবাজার (ডিবি) পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যম কর্মীদের জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই এ এইচ এম মাহমুদুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল শরীফপুর ইউনিয়নের তেলিবিল এলাকার মজিদ আলীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মজিদ আলীকে তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত মজিদ ওই এলাকার মৃত আব্দুর রজাক মিয়ার ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় কুলাউড়া থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা