বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিশেষ অভিযানে গ্রেফতার কৃষিবিদ ইসরাতুল আলম (কিরণ), পুলিশ বলছে তদন্ত চলছে: বাংলাদেশের রূপান্তরের স্থপতি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: শ্রীপুরে ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে জামায়াতের সাবেক নেতার পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগ স্বামীর: ঈদে ৭ দিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-শেয়ারবাজার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ: পবিত্র ঈদুল আজহা আজ: ৬০ কিলোমিটারে দীর্ঘ যানজট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে: এসির গ্যাস লিকেজ হয়ে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর মাসুদ রানা যেভাবে পরিচালক পদ বাগালেন:

পিস্তলসহ আটক বিএনপি নেতাকে বহিষ্কার:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) পটুয়াখালীতে মির্জাগঞ্জে যৌথবা‌হিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক বিএন‌পি নেতা জাহাঙ্গীর ফরা‌জিকে দল থে‌কে বহিষ্কার করা হয়েছে।

বিএন‌পির কে‌ন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মোহাম্মদ মু‌নির হোসেন স্বাক্ষ‌রিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ব‌হিষ্কারাদেশ ঘোষণা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়‌টি নি‌শ্চিত করে মোহাম্মদ মু‌নির হোসেন জানান, দ‌লীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো নেতাকর্মীকে ছাড় দেয়া হবে না।‌ উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চা‌লিয়ে জাহাঙ্গীর ফরা‌জি‌র বাড়ি তল্লাশি করা হয়। এসময় বাড়ির দুটি ভিন্ন কক্ষে লুকিয়ে রাখা যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭ দশমিক ৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিলে আদালাত তাকে কারাগারে প্রেরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা