শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

ধানমন্ডিতে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর ) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর পুরাতন ধানমন্ডি এলাকার একটি বাসায় যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর স্ত্রী।

নিহত ব্যক্তির নাম এ কে এম আবদুর রশিদ (৮২)। তাঁর স্ত্রীর নাম সুফিরা রশিদ।

পরিবার ও পুলিশ বলছে, এই দম্পতি যুক্তরাজ্যপ্রবাসী। তাঁরা গত সেপ্টেম্বর মাসে দেশে এসেছিলেন। ধানমন্ডিতে পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় তাঁরা থাকতেন। বাকি তলাগুলো ভাড়া দেওয়া ছিল।

 

পুলিশ বলছে, চুরি করতে এসে বাধার মুখে ছুরিকাঘাত করা হয়েছে, নাকি এ ঘটনার পেছনে অন্য কিছু রয়েছে, সেটা তদন্ত করা হচ্ছে।

 

বাসার ভাড়াটে শিক্ষার্থী মো. বাঁধন বলেন, রাত আড়াইটার দিকে চিৎকার শুনে নিচে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বাড়ির মালিক। তাঁর স্ত্রীও আহত হয়েছেন। তাঁদের প্রথমে বেসরকারি একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ভোরে আবদুর রশিদকে মৃত ঘোষণা করা হয়।

 

আবদুর রশিদের ভাগনে মনির হোসেন বলেন, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য তাঁরা উঠেছিলেন। তখন বাইরে থেকে তিনজন ব্যক্তিকে ওই ভবনে ঢুকতে দেখেন। কারা, কীভাবে ঘটনাটি ঘটিয়েছেন, এখন জানা যায়নি।

 

হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.ফারুক বলেন, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা