শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

ঘুরতে যাওয়া তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ, যুবদল নেতা গ্রেফতার:

রিপোর্ট  : নিজস্ব প্রতিবেদক :

 

বুধবার (২০ নভেম্বর) বরিশালে বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়া এক তরুণীকে তুলে নিয়ে রাতভর ধর্ষণের ঘটনায় ইরমান আলী শোভন নামে এক যুবদল নেতা।

 

তরুনী কে ধর্ষণের অপরাধে ঐ যুবদল নেতাকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান।

 

এর আগে, বুধবার (২০ নভেম্বর) ২৫ নম্বর ওয়ার্ড রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে জিম্মি তরুণীকে উদ্ধার করা হয়েছে।

ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

তিনি বলেন, ভুক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় মামলা করেছেন। তার ডাক্তারি পরীক্ষার জন্য ওসিসিতে পাঠানো হবে।

 

গ্রেফতার যুবদল নেতা ইমরান রুপাতলি নতুন আবাসিক এলাকার মৃত ইউসুব আলীর ছেলে। তিনি ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে ওয়ার্ড যুবদলের পদপ্রত্যাশী।

 

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার বন্ধুর সঙ্গে রূপাতলী ঘুরতে আসেন কাউনিয়া এলাকার এক তরুণী। তাদের দুইজনকে রূপাতলী থেকে জিম্মি করেন যুবদল নেতা ইমরান ও তার সহযোগীরা। সেখান থেকে নিয়ে ইমরানের একটি বিশেষ কক্ষে আটকে রেখে রাতভর ওই তরুণীকে ধর্ষণ করা হয়। এ সময়ে তরুণীর বন্ধুকে আরেকটি রুমে আটকে তার মোটরসাইকেল ও মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেন তারা। এছাড়া তাকে বেধড়ক পেটান ইরমানের চারজন সহযোগী। বুধবার সকালে মুক্তিপণের টাকা ম্যানেজ করার কথা বলে বের হয়ে কোতয়ালী থানায় গিয়ে বিস্তারিত জানালে পুলিশ অভিযান চালিয়ে ওই যুবদল নেতাকে গ্রেফতার করে পুলিশ।

 

উল্লেখ্য, ইমরানের বিরুদ্ধে রূপাতলী এলাকায় ব্যাপক চাঁদাবাজি, শ্রমিক মারধর করার মতো অভিযোগ আছে। এছাড়া রূপাতলী এলাকার মাদক সিন্ডিকেটও তার দখলে বলেও স্থানীয়ভাবে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা