বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের: নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংর্ঘষ, আহত ৫: এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার: জুলাই গণ-অভ্যুত্থান দিবস আজ: জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, উন্মুক্ত হচ্ছে বৃহস্পতিবার থেকে: ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী, পৌঁছবেন ২১ সেপ্টেম্বর: আমদানী রপ্তানি ঢাকা আঞ্চলিক অফিসে দূর্নীতির নীরব সিন্ডিকেট নেপথ্যে উপ-নিয়ন্ত্রক ওবায়দুল্লাহ : চিলমারী নদী বন্দর স্থাপন প্রকল্পে চলছে হরিলুট নেপথ্যে প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ : ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি শিপন, সাধারণ সম্পাদক মিজানুর পুনর্নির্বাচিত: মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোতে সন্দেহজনক ব্যাগ, স্টেশন বন্ধ:

সিলেট কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

সিলেটের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধার মুরাইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব রাম কৈরীর বিরুদ্ধে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে গ্রেফতারের পর আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।

 

এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বিক্ষুদ্ধ জনতা প্রধান শিক্ষককে গণধোলাই দিয়ে তাকে চা বাগানের একটি বাংলোয় আটকে রাখে। পরে বিকেল ৩টার দিকে জনরোষ থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৪ নভেম্বর বিদ্যালয়ে টিফিনের সময় প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে ডেকে বাথরুমে নিয়ে যান। সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে মঙ্গলবার সকালে ঘটনাটি চাউর হয়।

 

কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন তালুকদার বলেন, ‌‘জনতার রোষানল থেকে শিক্ষক কৌরীকে উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে আসা হয়েছে। শিক্ষার্থীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আপসার বলেন, ‘জনতার ক্ষোভ থেকে অভিযুক্ত প্রধান শিক্ষককে উদ্ধার করা হয়েছে। আইনগত পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা