শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তরুণীকে গুলি করে হত্যা:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দোগাছি সার্ভিস লেন এলাকায় সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ সময় লাশের পাশ থেকে ৫টি গুলির খোসা উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, গুলি করে ওই তরুণীকে হত্যার পর চলন্ত গাড়ি থেকে মরদেহ এক্সপ্রেসওয়েতে ফেলে রেখে গেছে ঘাতকরা।

স্থানীয় কয়েকজন জানান, শনিবার ভোরে ওই তরুণীকে এক যুবকের সঙ্গে মহাসড়কে হাঁটতে দেখা গেছে। তার এক থেকে দেড় ঘণ্টা পর তরুণীর গুলিবিদ্ধ মরদেহ মহাসড়কে পড়ে থাকতে দেখতে পান পথচারীরা। তবে সঙ্গে থাকা ওই যুবকটিকে স্থানীয়রা চিনতে পারেনি। তার সঙ্গে আরও কেউ ছিল কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।

শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, কে বা কারা অজ্ঞাত তরুণীকে গুলি করে হত্যার পর লাশ মহাসড়কের সার্ভিস লেন সড়কে ফেলে রেখে গেছে তা শনাক্ত করার চেষ্টা চলছে। আশপাশের ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্ত করারও চেষ্টা চলছে।

 

তিনি আরও জানান, মরদেহের পাশ থেকে ৫টি গুলির খোসা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ভোরে গুলি করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা