শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতা বোয়িং মোল্লার মৃত্যু:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত ৩০ নং ওয়ার্ড বিএনপি নেতা আমির হোসেন বোয়িং মোল্লা অবশেষে মারা গেছেন। বুধবার সকাল পৌনে ৭ টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এরপর তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় মামলা দায়ের হলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে হামজা কেরাম টুর্নামেন্ট দেখতে যান বোয়িং মোল্লা। এখান থেকে রাত সাড়ে ১০ টার দিকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি বর্ষণ করে। গুলির হাত থেকে তিনি প্রাণে বেঁচে গেলেও সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এবং ঘাড়ে আঘাত করে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে, সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথা জানান চিকিৎসকরা। সেখান থেকে পুনরায় তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। দীর্ঘ ৪ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তিনি মারা যান।

খুলনা থানার অফিসার ইনচার্জ বলেন, মৃত্যুর সংবাদ শুনে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার সুরতহাল রিপোর্ট করা হয়েছে। তার মাথায় এবং ঘাড়ে দু’টি গভীর আঘাতের চিহ্ন রয়েছে। তবে মাথার আঘাতে তার মৃত্যু হয়েছে বলে তিনি মনে করেন। মঙ্গলবার রাতে তার ছোট ভাই মো: আব্দুল্লাহ খুলনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখিত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা