শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

সাতক্ষীরার কলারোয়ায় জাল টাকা ছাপানো মেশিন ও ২৪ হাজার ৫শ জাল টাকাসহ দুই ব্যক্তি আটক:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

সাতক্ষীরার কলারোয়ায় পুলিশ অভিযান চালিয়ে জাল টাকা ছাপানো মেশিন এবং ২৪ হাজার ৫শ জাল টাকাসহ দুই ব্যক্তিকে আটক করেছে। গত শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে কলারোয়া পৌর সদরের ৫নং ওয়ার্ড ঝিকরা গ্রামস্থ প্লাস্টিক সামগ্রীর এক দোকান থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের সিনেমা হল মোড় এলাকার আবুল কাশেমের ছেলে কবিরুল ইসলাম (৩০) একই গ্রামের মিজানুর রহমানের ছেলে জুয়েল হোসেন (২৭)।

থানা ও এলাকাবাসি সূত্রে জানা যায়, থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পৌর সদরের ঝিকরা গ্রামের কবিরুলের নিজস্ব প্লাস্টিকের দোকানে জাল টাকার বিভিন্ন সরমঞ্জামাদি দিয়ে জাল টাকা তৈরী করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ওই সময় থানার এসআই আব্দুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা ওই স্থানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানদার কবিরুল ও তার সহযোগি জুয়েল দোকান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটক করে। পরে কবিরুলের দেহ তল্লাশী করে জ্যাকেটের ভিতর থেকে ২১ হাজার জাল টাকা ও জুলের গেঞ্জির ভিতর থেকে ৩ হাজার ৫শ জাল টাকা মোট ২৪ হাজার ৫শ জাল টাকা উদ্ধারসহ জব্দ করা হয়। পরে ওই দোকান থেকে জাল টাকার নোট তৈরীর একটি কালো রংয়ের কালার প্রিন্টার মেশিন যার গায়ে ইফসন লেখা উদ্ধার করাসহ আটককৃতদের থানায় নিয়ে আসা হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আটকৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। শনিবার দুপুরে আটকৃদের সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও ওসি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা