শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে আটক:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ভাই ছাত্রলীগ কর্মী সত্যজিত পান্ডকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) বিকালে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহসানুল কাদের ভূইয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে পোর্টথানা পুলিশে সোপর্দ করা হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৫ আগস্টের পরবর্তী মামলা রয়েছে।

 

সীমান্তের একাধিক সূত্রগুলো জানায়, বর্তমানে বৈধ পথে অপরাধীরা বেশি পালাচ্ছে ভারতে। ভারত এসব অপরাধীদের রাজনৈতিক আশ্রয় দেয়ায় তাদের কেউ অনিয়ম করে ভারতে গেলেও সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী ধরছে না।

কলকাতা শহরের বিভিন্ন স্থানে বাসাভাড়া নিয়ে তারা বিচরণ করছেন। অনেক বাংলাদেশি পাসপোর্টধারী তাদের সেখানে চলাফেরা করতে দেখেছেন।

 

অভিযোগ আসছে এরা পালানোর ক্ষেত্রে বৈধ পথে রুট ব্যবহার করছে ভারতীয় ট্রাক, চেকপোস্ট শূন্য রেখায় রিট্রিট সিরোমনিতে সাধারণ মানুষের সঙ্গে মিশে প্রবেশ করারও ঝুঁকি রয়েছে।

 

এর আগে গত ১৫ ডিসেম্বর ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা ও ১৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা