শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

গুলশান থেকে ১ কোটি ৬৫ লাখ টাকার গাড়ি চুরি, গ্রেপ্তার এক:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

কেনার আগে ‘মাকে দেখানো’ এবং ‘টেস্ট ড্রাইভ’ দেওয়ার কথা বলে এক কোটি ৬৫ লাখ টাকার গাড়ি নিয়ে পালানোর আটদিন পর জড়িত ব্যক্তিকে গাড়িসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গাড়িটি চালিয়ে দেখার কথা বলে কিছুদূর যাওয়ার পর গ্রেপ্তার হওয়া মাহাদী হাসান নামের ২৮ বছর বয়সী ওই ব্যক্তি তার সঙ্গে থাকা বিক্রয় প্রতিনিধিকে ভয় দেখিয়ে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছিলেন বলে পুলিশের ভাষ্য।

 

বুধবার গভীর রাতে রাজধানীর পুলিশ প্লাজার সামনে থেকে গাড়িসহ তাকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।

 

ফিরে দেখা ২০২৪ সমগ্র বাংলাদেশ বিশ্ব ক্রিকেট খেলা বাণিজ্য হ্যালো গ্লিটজ লাইফস্টাইল টেক সব খবর

 

বাংলাদেশ

‘টেস্ট ড্রাইভের’ নামে কোটি টাকার ল্যান্ডক্রুজার নিয়ে পলায়ন, গ্রেপ্তার ১

বুধবার গভীর রাতে রাজধানীর পুলিশ প্লাজার সামনে থেকে গাড়িসহ মাহাদী হাসান নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ।

 

 

‘টেস্ট ড্রাইভের’ নামে কোটি টাকার ল্যান্ডক্রুজার নিয়ে পলায়ন, গ্রেপ্তার ১

 

গ্রেপ্তার মাহাদী হাসান

জ্যেষ্ঠ প্রতিবেদক

 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

 

Published : 27 Feb 2025, 08:51 PM

 

Updated : 27 Feb 2025, 09:13 PM

 

sharethis sharing button

 

 

কেনার আগে ‘মাকে দেখানো’ এবং ‘টেস্ট ড্রাইভ’ দেওয়ার কথা বলে এক কোটি ৬৫ লাখ টাকার গাড়ি নিয়ে পালানোর আটদিন পর জড়িত ব্যক্তিকে গাড়িসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গাড়িটি চালিয়ে দেখার কথা বলে কিছুদূর যাওয়ার পর গ্রেপ্তার হওয়া মাহাদী হাসান নামের ২৮ বছর বয়সী ওই ব্যক্তি তার সঙ্গে থাকা বিক্রয় প্রতিনিধিকে ভয় দেখিয়ে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছিলেন বলে পুলিশের ভাষ্য।

 

বুধবার গভীর রাতে রাজধানীর পুলিশ প্লাজার সামনে থেকে গাড়িসহ তাকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।

 

 

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বনানী এলাকার বাসিন্দা জাহিদ হাসান তার নামে নিবন্ধন করা এক কোটি ৬৫ লাখ টাকা দামের টয়োটার ল্যান্ডক্রুজার এসইউভি বিক্রির জন্য টিপু সুলতান নামে একজনকে দায়িত্ব দেন।

 

বিক্রির আগে গাড়িটি মেরামতের জন্য একটি গ্যারেজে দেন টিপু সুলতান। গাড়িটি মেরামতের সময় সেই দোকানের ম্যানেজারের মাধ্যমে মাহাদী হাসান গাড়িটি কিনতে আসেন।

 

একাধিকবার গাড়িটি দেখার পর গত ১৭ ফেব্রুয়ারি বেলা ৩টার দিকে তিনি গাড়িটি চালিয়ে দেখবেন (টেস্ট ড্রাইভ) এবং মাকে দেখাবেন বলে টিপু সুলতানসহ গাড়িটি নিয়ে গুলশানের লেকপাড়ের বিলকিস টাওয়ারের সামনে যান।

সেখান থেকে আরও দুই-তিনজন গাড়িতে ওঠেন। এরপর তারা টিপু সুলতানকে ভয়-ভীতি দেখিয়ে নামিয়ে দিয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি গাড়ির মালিক জাহিদ হাসান বাদী হয়ে গুলশান থানায় চুরির মামলা করেন।

 

মামলার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাহাদী হাসানের অবস্থান শনাক্ত করে বুধবার রাত দেড়টার দিকে পুলিশ প্লাজার সামনে থেকে গাড়িসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ বলছে, মাহাদী হাসান ও তার সহযোগিরা গাড়ি চোর চক্রের সদস্য। তারা রাজধানীতে দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ও প্রতারণার মাধ্যমে গাড়ি চুরি করে আসছিল।

 

মাহাদীর বাকি সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানানো হয়েছে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা