শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

রাজধানী ঢাকাতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২২৮:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক : 

 

রাজধানী ঢাকা মহানগরীর জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে চালিয়ে ২২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

 

 

হোমঅন্যান্য

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২২৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৬

পুলিশের চেকপোস্ট

পুলিশের চেকপোস্ট

ঢাকা মহানগরীর জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে চালিয়ে ২২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

 

 

ডিএমপি জানায়, বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত মহানগরীর ৫০টি থানায় ৫৫০টি টহল টিম এবং ৬৫টি পুলিশি চেকপোস্ট দায়িত্ব পালন করে। এ সময় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সিটিটিসি, অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ), র‍্যাব ও এপিবিএনের আভিযানিক দল অভিযান চালায়।

 

গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ২২৮ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৫ জন ডাকাত, ২৪ জন ছিনতাইকারী, পাঁচ জন চাঁদাবাজ, ১২ জন চোর, ২৭ জন চিহ্নিত মাদক কারবারি, ৩০ জন পরোয়ানাভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

 

অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত অস্ত্র, সরঞ্জাম ও মাদক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ছয়টি চাকু, দুটি সুইচ গিয়ার, একটি দা, একটি চাপাতি, দুটি কুড়াল, তিনটি পাইপ, একটি মাইক্রোবাস, চারটি মোবাইল ফোন, নগদ ৬২ হাজার ২৯০ টাকা এবং গাঁজা ৩৭ কেজি ৬৪৫ গ্রাম, ইয়াবা ২৩৮ পিস, হেরোইন ২০ দশমিক ২ গ্রাম।

ঢাকা মহানগরবাসীর নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা