শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপির ৩ থানায় নতুন ওসি: শাপলা চত্বরে গণহত্যার মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ: সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত: চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার: অর্ধশতাধিক মানুষকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে উধাও, অভিযুক্ত শাওন ও জাহাঙ্গীর: বিআরটিএ’র মেট্রো সার্কেল-১, লাইসেন্স বোর্ডের দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর জিয়া বহাল তবিয়তে ! অঢেল সম্পদ গড়েছেন, দালাল সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা : স্কুল ব্যাগ পেয়ে হাসিমুখে শ্রেণিকক্ষে পঞ্চপল্লীর প্রাক-প্রাথমিক শিক্ষার্থীরা: গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে: মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী খুন, আহত ২: বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং কৃষকদলের পৃথক পৃথক আয়োজনে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে:

২২ বছর পর ভারত কে হারিয়ে বাংলাদেশের জয়:

রিপোর্ট : খেলার ডেস্ক :

 

ফিলিপাইনের রেফারি ক্লিকফোর্ডের শেষ বাঁশি। জাতীয় স্টেডিয়ামে দর্শকদের বাধনহারা উল্লাস। ২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ। ঘরের মাঠে প্রায় ২৪ হাজার দর্শকের সামনে হামজাদের ১-০ গোলের জয়।

 

২০০৩ সালে এই স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে বাংলাদেশ ভারতকে পরাজিত করেছিল। ২২ বছর পর এবার বাংলাদেশ জিতল শেখ মোরসালিনের গোলে। বাংলাদেশ ম্যাচের ১২ মিনিটে লিড নেয়। এরপর ৮০ মিনিটের বেশি সময় বাংলাদেশ সেই লিড বজায় রাখে।

 

হংকং ও নেপালের বিপক্ষে বাংলাদেশ ম্যাচের অন্তিম মুহুর্তে গোল হজম করেছিল। তাই বাংলাদেশের ফুটবল সমর্থকদের মনে শঙ্কা ছিল রক্ষণ কিংবা গোলরক্ষকের ভুলে শেষে এসে গোল হজম করে বসে কি না! আজ আর সেই ঘটনার পুনরাবৃত্তি হয়নি। ভারত দ্বিতীয়ার্ধে মুর্হুমুহু আক্রমণ করেও গোল করতে পারেনি।

 

বাংলাদেশের ডিফেন্স জমাট রেখেছিলেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরি। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে বাংলাদেশের রক্ষণ সামলেছেন। বিশেষ করে ৩২ মিনিটে ভারতের নিশ্চিত গোল তিনি হেড দিয়ে সেভ করেন। দ্বিতীয়ার্ধেও তিনি অনেকগুলো আক্রমণ প্রতিহত করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা