মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বিআরটিএ’র মেট্রো সার্কেল-১, লাইসেন্স বোর্ডের দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর জিয়া বহাল তবিয়তে ! অঢেল সম্পদ গড়েছেন, দালাল সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা : অর্ধ শতাধিক মানুষ কে ইউরোপ নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে উধাও প্রতারক শাওন এবং জাহাঙ্গীর: স্কুল ব্যাগ পেয়ে হাসিমুখে শ্রেণিকক্ষে পঞ্চপল্লীর প্রাক-প্রাথমিক শিক্ষার্থীরা: গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে: মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী খুন, আহত ২: বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং কৃষকদলের পৃথক পৃথক আয়োজনে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে: রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন: সিটি করপোরেশনের কর ও ফি জমা দিতে ঢাকা ব্যাংকের বুথ উদ্বোধন: সাতক্ষীরা-৪ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, যা জানা গেল:

স্কুল ব্যাগ পেয়ে হাসিমুখে শ্রেণিকক্ষে পঞ্চপল্লীর প্রাক-প্রাথমিক শিক্ষার্থীরা:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

বাগেরহাটের চিতলমারীতে দুর্বার উন্নয়ন সংস্থার উদ্যোগে পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদান এবং নিয়মিত বিদ্যালয়মুখী করার লক্ষ্যেই সংস্থাটি এই সামাজিক কার্যক্রমের আয়োজন করে।

রবিবার (২৬ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ব্যাগে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্বার উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও সাংবাদিক অরুণ কুমার সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মানস কুমার তালুকদার। বক্তব্যে তিনি দুর্বার উন্নয়ন সংস্থার এই প্রশংসনীয় উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, প্রাক-প্রাথমিক পর্যায়ে শিশুদের এমন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ হাতে তুলে দেওয়া অত্যন্ত সময়োপযোগী। এ ধরনের সামাজিক উদ্যোগ শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়াবে এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিতা রানী ব্রহ্ম। এছাড়া বিদ্যালয়টির সহকারী শিক্ষক মিতালী রানী রায় ও ডলি রানী বৈরাগী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানান।

আলোচনা সভা শেষে অতিথিরা পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির খুদে শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেন। নতুন ব্যাগ হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

সামাজিক এই কার্যক্রম সম্পর্কে দুর্বার উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন জানান, শিক্ষায় উৎসাহ জোগানো এবং নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেই তাদের এই প্রয়াস। ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক ধারা বজায় থাকবে উল্লেখ করে তিনি বলেন, দুর্বার উন্নয়ন সংস্থা সবসময় পরিবেশ ও মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারি ও প্রশাসনিক সহযোগিতা পেলে সংস্থাটি সমাজ উন্নয়ন ও শিক্ষাপ্রসারে আরও বড় অবদান রাখতে সক্ষম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা