রিপোর্ট :চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ):
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকালে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক মহসীন মোল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, বিএনপি নেতা মোহসীন পাটওয়ারী প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে গাছের চারা তুলে দেন প্রধান অতিথি। এর আগে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা কৃষকদলের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক মহসীন মোল্লা, পৌর বিএনপি নেতা মহসীন পাটোয়ারী, এ এম টুটুল পাটওয়ারী, উপজেলা বিএনপির বাছির আহমেদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম স্বপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৭ বছরের দু:শাসন শেষে সারা দেশে বিএনপি দেশে সুশাসন প্রতিষ্ঠা শুরু করেছে। সবুজায়ন বাংলাদেশ গড়তে সারা দেশে ৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই লক্ষকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলাসহ সর্বত্র আমরা এই কর্মসূচি শুরু করেছি। কৃষক দলের নেতৃত্বে কৃষকদলের নেতাকর্মীরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে এই কর্মসূচি পালন করবে। আবার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নের ইউনিয়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। একই সাথে ফ্যামিলী কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ডসহ সকল কার্ড যাতে সফল ভাবে করা যায় এইজন্য বিএনপি নেতৃবৃন্দকে ভুমিকা রাখতে হবে। মোট কথা বিএনপির চেয়ারম্যান ঘোষিত সকল কর্মসূচি আমরা সফল ভাবে বাস্তবায়ন করবো। আমাদের মনে রাখতে হবে কোন অবস্থাতেই যারা আমাদের নির্বাচনে বিরোধীতা করেছে এবং কার্ডকে ভুয়া বলে আখ্যাায়ত করেছে তারা যেনো সম্পৃক্ত হতে না পারে সেই ব্যবস্থা নিতে হবে।