শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর নিউমার্কেটসহ আশপাশের ফুটপাতের মুখোশধারী সিন্ডিকেটের বিরুদ্ধে জনতার ক্ষোভ, চাঁদাবাজির অভিযোগে উত্তাল এলাকা: আনোয়ার উল্লাহ‍্য সোহেল ও সাধারণ সম্পাদককে ফুলের শুভেচ্ছা জানাই রুমের ও জাকির: অনলাইন ট্রেডিংয়ের আড়ালে বিশাল প্রতারণা মুগদায় ব্যবসায়ীর ২ কোটি ৬০ লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র: রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত: সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীর তালিকা চূড়ান্ত: দ্য লিটল জিমে স্টার অ্যাওয়ার্ড প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত: সকল প্রকার জ্বালানি তেলের দামে বড় ধাক্কা : জ্বালানি সংকটের বিকল্প সমাধান,ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক বাজারে: মহাখালীতে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত , কেউ আহত হয়নি: আওয়ামী লীগ আমলের রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহারে উদ্যোগী সরকার: আইনমন্ত্রী:

আজ মাঠে নামছে সেনাসহ সব বাহিনী:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

 

 

ভোট ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ রবিবার থেকে মাঠে নামছেন সেনাসহ সব বাহিনীর সদস্যরা।

 

 

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানিয়েছেন, আগে থেকেই মাঠে আছে সেনাবাহিনী। তবে আজ থেকে আনুষ্ঠানিকভাবে তারা ৭ দিন থাকবে। একই সাথে ভোটের মাঠে দায়িত্ব পালন করবেন ১ হাজার ৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

 

 

এরইমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে বলা হয়েছে, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে পরিচালনা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং কোস্টগার্ড মোতায়েন করা হবে। এছাড়া স্থানীয় বেসামরিক প্রশাসনের সহায়তায় ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। 

 

 

জানা যায়, এবার বিভিন্ন বাহিনীর মোট নয় লাখ ৭০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনি দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) ৫ লাখ ৭৬ হাজার ৪৮৩ জন, সেনাবাহিনী ১ লাখ ৩ হাজার, নৌ-বাহিনী ৫ হাজার, বিমান বাহিনী ৩ হাজার ৭৩০, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৭ হাজার ৪৫৩ জন, কোস্ট গার্ড ৩ হাজার ৫৮৫, পুলিশ ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন, র‌্যাব ৯ হাজার ৩৪৯ জন, চৌকিদার দফাদার ৪৫ হাজার ৮২০ জন সদস্য মোতায়েন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা