রিপোর্ট : খেলার ডেস্ক :
এক ঐতিহাসিক কামব্যাক করল আর্জেন্টিনা ফুটবল দল। একটা সময় তারা ২-০ গোলে পিছিয়ে পড়েছিল। কিন্তু, এরপর ম্য়াজিক পারফরম্য়ান্স করল লা অ্যালবিসেলেস্তে ব্রিগেড। প্রথমে ব্যবধান কমালেন ক্রিশ্চিয়ানো রোমেরো। এরপর সমতা ফেরালেন রোজারিওর রাজপুত্র লিওলেন মেসির। শেষপর্যন্ত এনজো ফার্নান্ডেজের গোলে জয়লাভ করল আর্জেন্টিনা।

নীল-সাদা ব্রিগেড জিততে না জিততেই কেঁদে ফেললেন মেসি। সামনে বাকি আর মাত্র তিনটে ম্য়াচ। এই তিনটে জিততে পারলেই ইতিহাস গড়বে মেসির দল। খেতাব ডিফেন্ড করবে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এই রুদ্ধশ্বাস জয়ের পর স্বস্তির নিঃশ্বাস ফেলে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল আলবিসেলেস্তেরা।