মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রিজেন্টের আলোচিত সেই সাহেদ ফের গ্রেপ্তার: পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি: ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতলেন রদ্রি: আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন: ঢামেকে মাই হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের এক দালাল আটক: মেয়াদ উত্তীর্ণের ফাঁদে গ্রাহকের টাকা ও ইন্টারনেট ডাটা: মোবাইল অপারেটরদের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ: হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির: সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই: সুইজারল্যান্ডকে ৩–১ গোলে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা: কেপ ভার্দের অবিশ্বাস্য লড়াই রুখে দিয়ে নাটকীয় জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা:

২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতলেন রদ্রি:

রিপোর্ট : খেলার ডেস্ক :

 

শিরোপা লড়াইয়ে প্রায় পুরোটা সময় ম্রিয়মান থাকলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়ককে পেছনে ফেলে ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতলেন রদ্রি।

 

স্পেনের প্রথম খেলোয়াড় হিসেবে এই স্বীকৃতি পেলেন তিনি।

 

ম্যানচেস্টার সিটির এই তারকা মিডফিল্ডার আসরে দলের আট ম্যাচের সবকটিতেই খেলেন। কোনো গোল তিনি করতে পারেননি, তবে দলের বড় ভরসা ছিলেন তিনিই। প্রায় পুরো মাঠেই দাপিয়ে বেড়িয়েছেন ৩০ বছর বয়সী এই খেলোয়াড়।

 

ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। এই ম্যাচেও প্রতিপক্ষকে আটকে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রদ্রি।

 

বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন দ’র, তিনটিই জেতা ১১তম খেলোয়াড় হলেন রদ্রি। ২০২৪ সালে দলের ইউরো জয়েও বড় ভূমিকা রেখে আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি।

 

শুধু তাই নয়, ২০২২-২৩ মৌসুমে যখন উয়েফা নেশন্স লিগের শিরোপা জেতে স্পেন, সেখানেও টুর্নামেন্ট সেরা হয়েছিলেন রদ্রি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা