শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপণ্যের ট্যাক্স কমানো বাজেটও বিরোধী দলের ভালো লাগে না: প্রধানমন্ত্রী: কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী: ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ তিন পুলিশ প্রত্যাহার, আটক ১: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালকের সিন্ডিকেটের মাধ্যমে প্রশিক্ষণ তহবিল হরিলোটে অভিযোগ, দুর্নীতি ও অনিয়মের জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া দরকার : রাজধানীর হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশ দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ: ৪০ পরিবারের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ লুটপাট, দখল ও নির্যাতনের অভিযোগে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি: হাজারীবাগে সাংবাদিকের উপর হামলা স্থানীয় আওয়ামী লীগ নেতার: শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড: প্রথম ১০০ দিন: প্রত্যাশা, উদ্যোগ ও বাস্তবতার পরীক্ষায় সরকার: বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে:

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন নিয়ে সংবাদ সম্মেলন

রিপোর্ট : ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির কারণে বিএনপি ও সমমনা জোটের ইমেজ ফিরিয়ে আনতে সংবাদ সম্মেলন করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) সংবাদ সম্মেলন করেছে ।
বুধবার (৪ নভেম্বর ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন দলের কো- চেয়ারম্যান মিজানুর রহমান পাটওয়ারী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতন, হামলা, মামলা ও দমন-পীড়নের মধ্যেও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) বিএনপি’র পাশে থেকে রাজপথে সংগ্রাম করেছে। আমাদের নেতাকর্মীরা বারবার গ্রেফতার, হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েছেন, তবুও আমরা কখনো জোট রাজনীতি থেকে সরে আসিনি। এনডিপি সবসময় বিএনপি’র সুখে-দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে এটাই আমাদের রাজনৈতিক অঙ্গীকার।
তিনি বলেন, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে চাঁদপুরের ফরিদগঞ্জে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই আসনে সাবেক এমপি লায়ন হারুণকে মনোনয়ন প্রদান করায় অপর প্রার্থী এম এ হান্নানের অনুসারীরা ফরিদগঞ্জে ভাঙচুর, সড়ক অবরোধ, সম্পত্তি নষ্ট এবং সাধারণ মানুষের চলাফেরায় বাধা সৃষ্টি করেছেন। এই ধরনের কর্মকাণ্ড শুধু অনৈতিক নয়, এটি ফরিদগঞ্জের ঐতিহ্য ও সামাজিক সৌহাদ্যকে ধ্বংস করছে। আমরা সরকারের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি এই সহিংস কর্মকাণ্ডের জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
একই সাথে এই অবস্থাকে মুক্তি পেতে তিনি বিকল্প প্রস্তাব তুলে ধরেন সংবাদ সম্মেলনে । তিনি বলেন, বিএনপি ও সমমনা জোটের অবস্থান দৃঢ় করতে ওই প্রার্থীর পরিবর্তে ন্যাশনাল ডেমোক্রেটিক এনডিপি চেয়ারম্যান জনাব ক্বারি মোঃ আবু তাহের সাহেবকে অথবা সাবেক ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী মোজাম্মেল জোটের বা দলীয় প্রার্থী ঘোষণা করা উচিত। এতে বিএনপির মধ্যে দ্বন্ধের অবসান হবে এবং এই আসনটি তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে উপহার হিসেবে বিজয় এনে দেবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এনডিপির চাঁদপুর জেলা যুগ্মআহ্বায়ক মোফাজ্জল হোসেন মাসুদ, জেলা সদস্য আনোয়ার হোসেন, ফরিদগঞ্জ থানার সভাপতি মো, আবু বকর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা