শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

বকেয়া বেতনের দাবিতে বাংলাদেশ পোস্টের সাংবাদিকদের আন্দোলন অব্যাহত থাকবে

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক:

চারদিনের আলটিমেটাম শেষে আজ শনিবার আবারো দীর্ঘদিনের বকেয়া বেতন, বোনাস ও অন্যান্য পাওনাদি পরিশোধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ইংরেজী দৈনিক বাংলাদেশ পোস্টের সাংবাদিক ও কর্মচারীবৃন্দ। এসময়ে তারা দাবী পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়।

জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচী পালন শেষে এই ঘোষণা দেয় সাংবাদিকরা।

বাংলাদেশ পোস্টের সাবেক সিটি এডিটর ও বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সভাপতি নাসিমা সোমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের সভাপতি কাজী শরিফুল ইসলাম, নিউজ এডিটরস গিল্ডের সভাপতি বাদল চৌধুরী, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক নাহিদ হাসান, কার্যনির্বাহী সদস্য সামসুল আলম সেতু, বাংলাদেশ পোস্টের সাবেক মফস্বল সম্পাদক শাহ-আলম সরকার বাদল, সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক শায়খূল ইসলাম রতন, সাবেক এডিটোরিয়াল সহকারী রাজ কিরণ দাস, সাবেক সহকারী আইটি কর্মকর্তা আবদুল্লাহ আল ফয়সাল,সাবেক সিনিয়র ফটো সাংবাদিক নাজমুল হাসান, সহকারী সার্কুলেশন ম্যানেজার গিয়াসউদ্দিন, সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার মোঃ বেলাল হোসেন, সাবেক গ্রাফিক্স ডিজাইনার শাহ কামাল ও শামসুন নাহার রত্না, সার্কুলেশন সুপারভাইজার সাহাদাত হোসেন, প্রেস সুপারভাইজার আবীর, মেইল সহকারী আল-আমীন ও আবদুল্লাহ আল মামুন।

নাসিমা সোমা বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনকে নসাৎ করার চক্রাতে লিপ্ত হয়েছে। আমাদের সজাগ থাকতে হবে যেন কেউ আমাদের ঐক্যে ফাটল ধরাতে না পারে। আমাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

সাবেক মফস্বল সম্পাদক শাহ-আলাম সরকার বলেন, সাংবাদিকদের বেতন কেউ মেরে খেতে পারেনি। আগামীতেও পারবেনা। সহকর্মীরা সবাই ঐক্যবদ্ধ থাকুন। সফলতা আসবেই।
সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক শায়খূল ইসলাম রতন বলেন, বেতন বঞ্চনা, চাকরিচ্যুতি ও অনিশ্চয়তার ঘূর্ণাবর্তে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন গ্রুপের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিক। বিশেষ করে ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্ট পত্রিকার কর্মীরা মাসের পর মাস বেতন না পেয়ে চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন। পাওনাদারদের গন্জনায় আমাদের জীবন অতিষ্ঠ। আমারা আমাদের পাওনা চাই কারো দয়া দাক্ষিন্ন চাইনা।

সাবেক সিনিয়র ফটো সাংবাদিক নাজমুল হাসান বলেন, রাস্তায় যেহেতু নেমেছি দাবি আদায় করেই ঘরে ফিরবো। বিনা নোটিশে আমাদের চাকরিচূত্য করা এবং এখন পর্যন্ত পাওনাদি বুঝিয়ে দিতে না পারায় আমি এই ভারপ্রাপ্ত সম্পাদক সদরুল হাসানের পদত্যাগ দাবী করছি।

এছাড়াও উপস্হিত ছিলেন সাবেক স্টাফ রিপোর্টার আবদুল্লাহ আল বাকী রেজা, সাবেক সার্কুলেশন ম্যানেজার রাজা মিয়া, সাবেক সিনিয়র ফটো সাংবাদিক জাহিদ উদ্দীন সায়মন, সাবেক গ্রাফিক্স ডিজাইনার মোঃ হাসান, বিট পিয়নদের মধ্যে ছিলেন: মোঃ নজরুল ইসলাম, মোঃ আকবর, মোঃ তারা মিয়া, মোঃ শুক্কুর আলী, মোঃ কাওসার হোসেন, মোঃ আরিফুল, সোহেল মিয়া, মোঃ মোশাররফ হোসেন, মোঃ আসলাম হোসেন, মোঃ অলিল মিয়া ও শহীদ মল্লিক। বাইন্ডিং এর সন্জয় দাস ও খীতিস দাস।

এই কর্মসূচী থেকে আগামী শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রেস কনফারেন্স করার ঘোষণা দেন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা