মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা-৪ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, যা জানা গেল: রিজেন্টের আলোচিত সেই সাহেদ ফের গ্রেপ্তার: পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি: ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতলেন রদ্রি: আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন: ঢামেকে মাই হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের এক দালাল আটক: মেয়াদ উত্তীর্ণের ফাঁদে গ্রাহকের টাকা ও ইন্টারনেট ডাটা: মোবাইল অপারেটরদের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ: হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির: সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই: সুইজারল্যান্ডকে ৩–১ গোলে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা:

মাধবপুরে চা বাগানের ম্যানেজারের বহিষ্কারের দাবিতে বাগানবাসীর ক্ষোভ:

রিপোর্ট : শাবানা চৌধুরী ষ্টাফ রিপোর্টার হবিগঞ্জ

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী তেলিয়াপাড়া চা বাগান–এ ম্যানেজার বাহাউদ্দিন লিটনের বহিষ্কারের দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন বাগানবাসী। সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে বাগানে উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, আগামী ২০ মার্চ সার্বজনীন উৎসব উপলক্ষে বাগানের জলাশয় থেকে মাছ আহরণের অনুমতি নিতে গেলে ম্যানেজার বাহাউদ্দিন লিটন তা প্রত্যাখ্যান করেন। এ সময় তিনি সার্বজনীন পূজা কমিটির সভাপতি সরজিত
পাশিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনাটি ধীরে ধীরে বাগানবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা বিষয়টির সত্যতা জানতে ম্যানেজারের কাছে জবাবদিহি দাবি করেন।

এ বিষয়ে সার্বজনীন পূজা কমিটির সভাপতি সরজিত
পাশি বলেন,
আমি বিষয়টি কাউকে জানাইনি। পরে কে বা কারা বিষয়টি বাগানবাসীর কাছে জানালে তারা ম্যানেজারের কাছে জানতে চান কেন আমাকে গালিগালাজ করা হয়েছে। আমি কোনো অপরাধ না করেও অপমানিত হয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই এবং ম্যানেজারের বহিষ্কার দাবি করছি। দাবি না মানলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

এলাকাবাসীর অভিযোগ, প্রায় ৯ মাস আগে বর্তমান ম্যানেজার দায়িত্ব গ্রহণের পর থেকেই বাগানে বিভিন্ন ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। প্রায়ই ছোটখাটো বিরোধ ও উত্তেজনা দেখা দিচ্ছে বলে দাবি তাদের।

বাগানবাসীর ভাষ্য, “আমরা খেটে খাওয়া মানুষ। বাগান বাঁচলে আমরা বাঁচব, আর আমরা বাঁচলে মালিকপক্ষও বাঁচবে। তাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, এনটিসির পারকুল ও প্রেমনগর চা বাগানেও তার বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছিল। সে সময় বাগানবাসীরা মানববন্ধন করে প্রতিবাদ জানালে তাকে অন্য বাগানে স্থানান্তর করা হয় বলে জানা গেছে।

বর্তমান পরিস্থিতিতে তেলিয়াপাড়া চা বাগানের বাসিন্দারা অবিলম্বে অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট ম্যানেজারের বদলির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা