রবিবার, ১০ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টির মধ্যে বসে আছে তিন হকার,বিক্রি নেই তবু তাদের মুখে হাসি থেমে নেই: শুভেন্দু অধিকারী শপথ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে: রাজধানীর মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি আহত: কলকাতায় পৌঁছেছেন অমিত শাহ,পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের প্রস্তুতি: মমতার দীর্ঘ ১৫ বছরের শাসনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল,পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল: মোস্তাক পাশা(মিলন) কে ‘দ্বিতীয় বিভাগ অনূর্ধ্ব-১৮ ফুটবল লীগ ২০২৫-২৬’-এর চেয়ারম্যান মনোনীত: শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম: রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন: নোয়াখালীর সোহেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত: স্বাস্থ্য অধিদপ্তরের আ’ লীগের দোসর কর্মচারী জালাল উদ্দিন, তোফাজ্জল, জাহাঙ্গীর ও রাকিবুল সিন্ডিকেট গড়ে দুর্নীতি ও অপকর্মের মাধ্যমে গড়েছেন অঢেল সম্পদ । তাদের কাছে ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীরা জিম্মি :

শুভেন্দু অধিকারী শপথ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে:

 রিপোর্ট : আন্তর্জাতিক ডেস্ক :

 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল বিজেপি। শপথ নিয়েছেন নতুন সরকারের মন্ত্রীরা। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ৫৯ বছর পর ফিরে এলো ১৯৬৭ সালের সেই ঐতিহাসিক মুহূর্ত। মেদিনীপুরের ভূমিপুত্র অজয় কুমার মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় কোনো নেতা হিসেবে ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীকে পরাজিত করে রাজ্যের শাসনভার গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী।

 

আজ শনিবার (৯ মে) ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। বাংলার রাজনৈতিক ইতিহাসে এটি এক বিরল ঘটনা।

 

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর মন্ত্রিসভায় পাঁচ জনের নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শুভেন্দুর পর শপথ নেন দিলীপ ঘোষ। তার পর অগ্নিমিত্রা, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু।

 

শুভেন্দু অধিকারী বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হলেন, কিন্তু ঘটনাচক্রে কলকাতার ভবানীপুর আসন থেকে জয়ী দ্বিতীয় মুখ্যমন্ত্রী তিনি।

 

সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ওই আসন থেকে তিনবার ভোটে লড়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন।

 

মমতা ব্যানার্জীর একসময়ের সতীর্থ বা রাজনৈতিক সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বীতে পরিণত হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার কাছেই পর পর দুটো বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন মিজ. ব্যানার্জী – প্রথমবার ২০২১ সালে নন্দীগ্রামে, আবার এ বছর তার ঘরের মাঠ বলে পরিচিত ভবানীপুর আসনে।

 

তাই শুভেন্দু অধিকারীকে ‘জায়ান্ট কিলার’ও বলা হচ্ছে ভারতের অনেক গণমাধ্যমে, যিনি মুখ্যমন্ত্রীকে দুবার পরাজিত করেছেন।

 

সোমবারের ভোট গণনায় বিজেপি রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২০৭টিতে জয়লাভ করে, যার ফলে ব্যানার্জীর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) ১৫ বছরের শাসনের অবসান ঘটে এবং এই হিন্দু জাতীয়তাবাদী দলটি রাজ্যে প্রথমবারের মতো ক্ষমতায় আসে।

 

এর আগে ১৯৬৭ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনকে তার নিজের কেন্দ্র আরামবাগে পরাজিত করেছিলেন অজয় মুখোপাধ্যায়। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ২০২৬-এ। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে ১৫,৫০৫ ভোটে পরাজিত করেছেন। শুধু তাই নয়, অজয় মুখোপাধ্যায়ের মতো তিনিও মেদিনীপুরের নিজস্ব গড় এবং মুখ্যমন্ত্রীর কেন্দ্র—এই দুই আসনেই জয়লাভ করে বিধানসভায় প্রবেশ করেছেন।

 

বিশ্লেষকরা বলছেন, দুই নেতার উত্থান ও কৌশলের মধ্যে রয়েছে অদ্ভুত মিল। অজয় মুখোপাধ্যায় কংগ্রেস ত্যাগের আগে সেচমন্ত্রী ছিলেন। শুভেন্দু অধিকারীও তৃণমূল ত্যাগের আগে সেচ দপ্তরের দায়িত্বেই ছিলেন। ১৯৬৭ সালে খাদ্যসংকট ও ‘কাঁচকলা মন্ত্রিসভা’র বিরুদ্ধে জনরোষকে কাজে লাগিয়েছিলেন অজয় বাবু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা