শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি আহত: কলকাতায় পৌঁছেছেন অমিত শাহ,পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের প্রস্তুতি: মমতার দীর্ঘ ১৫ বছরের শাসনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল,পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল: মোস্তাক পাশা(মিলন) কে ‘দ্বিতীয় বিভাগ অনূর্ধ্ব-১৮ ফুটবল লীগ ২০২৫-২৬’-এর চেয়ারম্যান মনোনীত: শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম: রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন: নোয়াখালীর সোহেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত: স্বাস্থ্য অধিদপ্তরের আ’ লীগের দোসর কর্মচারী জালাল উদ্দিন, তোফাজ্জল, জাহাঙ্গীর ও রাকিবুল সিন্ডিকেট গড়ে দুর্নীতি ও অপকর্মের মাধ্যমে গড়েছেন অঢেল সম্পদ । তাদের কাছে ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীরা জিম্মি : সাজানো, মিথ্যা, বানোয়াট চরিত্র হননমূলক অপবাদ ছড়িয়ে সামাজিকভাবে মানহানি করার চেষ্টা প্রতিবাদে ভোক্তভুগী পরিবারের সংবাদ মস্মেলন: মিরপুর গৃহায়নে আ’ লীগ দোসর অফিসের কর্মচারীর নিজাম সিকদার ও মাহবুবের বিরুদ্ধে অবৈধ সম্পদের বিস্ফোরক অভিযোগ, তাদের স্ত্রীদের নামেও সম্পদের পাহাড় গড়েছেন:

শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন নুসরাত তাবাসসুম জ্যোতি। বুধবার (৬ মে) জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুঁইয়া।

 

সংবিধান অনুযায়ী শপথগ্রহণ সম্পন্ন হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৪৮-এর তৃতীয় তপশিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান স্পিকার।

 

শপথ শেষে রীতি অনুযায়ী নুসরাত তাবাসসুম জ্যোতি সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

 

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধীদলের চিফ হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা