বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত: চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার: অর্ধশতাধিক মানুষকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে উধাও, অভিযুক্ত শাওন ও জাহাঙ্গীর: বিআরটিএ’র মেট্রো সার্কেল-১, লাইসেন্স বোর্ডের দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর জিয়া বহাল তবিয়তে ! অঢেল সম্পদ গড়েছেন, দালাল সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা : স্কুল ব্যাগ পেয়ে হাসিমুখে শ্রেণিকক্ষে পঞ্চপল্লীর প্রাক-প্রাথমিক শিক্ষার্থীরা: গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে: মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী খুন, আহত ২: বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং কৃষকদলের পৃথক পৃথক আয়োজনে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে: রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন:

নিত্যপণ্যের ট্যাক্স কমানো বাজেটও বিরোধী দলের ভালো লাগে না: প্রধানমন্ত্রী:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

যে বাজেটে নিত্যপণ্যের ট্যাক্স কমানো হয় এবং মদের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের ভালো লাগে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত পথসভায় এ মন্তব্য করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, ‘প্রায় ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাতলী খাল খনন করেন। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে পুনঃখনন শুরু হলো। এর মাধ্যমে ৪০ হাজার মানুষ উপকৃত হবে, ১২০০ হেক্টর জমি চাষাবাদ বাড়বে এবং সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবে।’

 

বাজেটে কৃষকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে প্রতি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষকের কাছে ‘কৃষক কার্ড’ পৌঁছে দিতে সক্ষম হবে সরকার।তারেক রহমান আরও বলেন, ‘প্রতিবার বাজেট দেয়া হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে। কিন্তু এবার বাড়েনি। কারণ সরকার বাজেটে ৬০টি পণ্যের ওপর ট্যাক্স তুলে নিয়েছে।’মানুষের জন্য ক্ষতিকর পণ্যের ওপর সরকার ট্যাক্স বাড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যে বাজেটে নিত্যপণ্যের ট্যাক্স কমানো হয়, মদের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের ভালো লাগে না। তাদের উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করা, দেশে অশান্তি তৈরি করা।’

 

দেশ এবং জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাওয়ার অঙ্গীকার করে তারেক রহমান বলেন, ‘যারা বিভ্রান্তকারী, বিভিন্ন সময় তারা ষড়যন্ত্র করে দেশের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিল। দেশের জন্য যারা কাজ করে, নির্বাচনে জনগণ তাদেরই দায়িত্ব দিয়েছে। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করে যাব, দেশ এবং জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা