শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি শিপন, সাধারণ সম্পাদক মিজানুর পুনর্নির্বাচিত:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

১লা আগষ্ট ২০২৬ তারিখ শনিবার, বিকাল ৩টায় ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক সাধারণ সভা দৈনিক যায়যায়দিন পত্রিকা কার্যালয়, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন। সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমানের সঞ্চালনায় অ্যালামনাইগণ তাদের মতামত ব্যাক্ত করেন। দ্বি-বার্ষিক সাধারণ সভায় ড. আতিকুল ইসলাম পাঠানকে প্রধান নির্বাচন কমিশনার করে পাচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্যান্য সদস্য হলেন প্রফেসর নাজমুল হক, এডভোকেট শামীমা আক্তার বানু, মুশতারি সুলতানা মিতা ও এডভোকেট আসাদুজ্জামান আনসারী।নির্বাচন কমিশনারগণ এসোসিয়েশন এর পরবর্তী সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য পাচ সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটি গঠন করেন। যার সদস্যরা হচ্ছেন এডভোকেট জাকারিয়া হায়দার, এডভোকেট সাইফুল ইসলাম, মাহবুবুর রহমান এনায়েত, হারুন আর রশিদ ও নুরুল হুদা। সাবজেক্ট কমিটি নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম সভায় উপস্থাপন করলে উপস্থিত অ্যালামনাইগণ কন্ঠভোটে মির্জা ওয়ালিদ হোসেন শিপনকে সভাপতি ও এস এম মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য নির্বাচিত করেন। নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক সপ্তাহের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা