শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

ময়ূরপঙ্খী আন্তর্জাতিক সামিটে ব্যবসা-সংস্কৃতি ও নেতৃত্বের মেলবন্ধন :

রিপোর্ট : এস এম আনোয়ার হোসেন অপু :

রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়েছে ‘ময়ূরপঙ্খী আন্তর্জাতিক ব্যবসা, উদ্যোক্তা, সংস্কৃতি ও নেতৃত্ব সম্মেলন’। ময়ূরপঙ্খী ও ইন্টারন্যাশনাল প্রফেশনাল একাডেমির উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে ব্যবসা, উদ্যোক্তা, সংস্কৃতি, গণমাধ্যম, বিনোদন, ফ্যাশন, চিকিৎসা, শিক্ষা, খেলাধুলা ও সমাজসেবাসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান অংশ নেয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন ময়ূরপঙ্খী ও ইন্টারন্যাশনাল প্রফেশনাল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং অনুষ্ঠান আয়োজক রুহিত সুমন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হেলেন জেরিন খান। বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। এ ছাড়া ব্যবসায় বিশেষ অবদান ও মানবিক উদ্যোগের জন্য বিশেষ সম্মাননা প্রদান করেন ন্যায্যমূল্য লিমিটেডের , ব্যবস্থাপনা পরিচালক , লায়ন কে এম আজিজুর রহমান ( সোহেল রানা) , বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীর, সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক এবং উদ্যোক্তা মাহবুব-উল আলম শুভরাজসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শুক্রবার ১৮ সেপ্টেম্বর,
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সম্মেলনের মূল লক্ষ্য ছিল বিভিন্ন খাতের সফল উদ্যোক্তা, ব্যবসায়ী, পেশাজীবী, সংস্কৃতিকর্মী ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করা। এতে দেশের বিভিন্ন খাতের প্রায় ৩০টি সেক্টরের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা, সনদ ও শ্রেষ্ঠত্ব পুরস্কার প্রদান করা হয়।
সম্মাননা পাওয়া প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মধ্যে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট, বাংলা বিটুবি-বিটুসি লিমিটেডের কো-চেয়ারম্যান বিএল লস্কর, মডেল জোন ও বাবলস ব্লুসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি রয়েছেন।
অনুষ্ঠান প্রসঙ্গে রুহিত সুমন বলেন, ব্যবসায়ী, উদ্যোক্তা, সংস্কৃতিকর্মী, সমাজসেবী ও গণমাধ্যমকর্মীদের সম্মিলিত অংশগ্রহণে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে উঠেছে। আয়োজনটি সফল করতে স্পন্সর, পার্টনার, সদস্য, অতিথি, শিল্পী, কলাকুশলী, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
সম্মেলনে ব্যবসা ও নেতৃত্ববিষয়ক বিভিন্ন আয়োজনের পাশাপাশি ছিল ফ্যাশন শো, নৃত্য, জাদু প্রদর্শনীসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিদের অংশগ্রহণে কেক কাটার আয়োজন করা হয়।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্যবসা, উদ্যোক্তা, সংস্কৃতি ও নেতৃত্বের বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিদের মিলনমেলায় পরিণত হয় ময়ূরপঙ্খী আন্তর্জাতিক সম্মেলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা