বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাস: সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা: ঢাকা মেডিকেলে নিয়োগ বাণিজ্যেরসহ দুর্নীতির মহাকেলেঙ্কারি: অর্থের বিনিময়ে বিক্রি চাকরি, সিন্ডিকেটের কাছে জিম্মি হাসপাতাল : সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক: বনানীতে মন্দির উন্নয়নে কোটি টাকার অনুদান, পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ: আর আর কেবলের সর্বোচ্চ বিক্রেতা মিথিলা এন্টারপ্রাইজ, সারা দেশে তৃতীয় স্থান অর্জন: এলপি গ্যাসের দাম একলাফে ৩৮৭ টাকা বৃদ্ধি: চাপে সাধারণ মানুষ, উদ্বেগে অর্থনীতি: শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি – মির্জা ফখরুল: সাপ্তাহিক ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হতে পারে আজ: এপ্রিল মাসের মধ্যেই ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী:

ডিবি হারুনের ‘ক্যাশিয়ার’ মোকাররম ফতুল্লায় গ্রেপ্তার:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদের ‘ক্যাশিয়ার’ মোকাররম সর্দার কে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

‘মোকাররম সর্দার’ কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি ‘শরিফুল ইসলাম’।

ওসি শরিফুল ইসলাম বলেন, ‘যৌথ বাহিনী অভিযান চালিয়ে মোকাররম সর্দারকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। ডিএমপি ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে দায়ের হওয়া চাঁদাবাজি ও মারধরের মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

নিকলী থানার দামপাড়ার মরহুম নুরুল ইসলামের ছেলে মোকাররম সর্দার নিকলী উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান। তিনি ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত।

সাবেক ডিএমপি ডিবিপ্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে ২ অক্টোবর দায়ের হওয়া চাঁদাবাজি ও মারধরের মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা