মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই স্থানীয় সরকার নির্বাচনে: বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ম্যাগাজিন প্রকাশ : রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৩২: মহাখালীতে বাস ডাম্পিংয়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ: ধানমন্ডির এপেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে: এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন: সালমান শাহ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে অভিনেতা ডন : বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর্জন : রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা:

তারেক রহমানকে যে কারণে ধন্যবাদ দিলেন মিজানুর রহমান আজহারী:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে চট্টগ্রামের প্যারেড ময়দানে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে বক্তব্যকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারী।

মাহফিলে বক্তব্যকালে জুলুম ও শোষণমুক্ত বাংলাদেশের প্রত্যাশা করে মিজানুর রহমান আজহারী বলেন, আমাদের নীরবতা, আমাদের নিশ্চুপ থাকাই জালিমদের আরও শক্তিশালী জালিম বানিয়েছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, অপরাধ, দখলদারিত্ব, মজুতদারি এ সবকিছু একসঙ্গে প্রতিরোধ করতে হবে। মানবিক সমাজ যদি চাই, তাহলে অবশ্যই প্রতিরোধ করতে হবে।

 

 

চাঁদাবাজির দায়ে তারেক রহমানের বিএনপির অনেক নেতাকর্মীকে বহিষ্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই, উনি সংবাদ শোনামাত্রই উনার দলের অনেক চাঁদাবাজকে বহিষ্কার করেছেন। প্রতিটি দলের এমন ইনিশিয়েটিভ (উদ্যোগ) নেয়ার প্রয়োজন রয়েছে। যেকোনো দলে এই প্র্যাকটিস থাকা দরকার।

 

 

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, চাঁদাবাজদের থেকে আপনারা নিজেদের মুক্ত ঘোষণা করবেন যে, এরা আমার দলের কর্মী হতে পারে না। আমরা চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চাই, জুলুমমুক্ত বাংলাদেশ চাই, ফ্যাসিজমমুক্ত বাংলাদেশ চাই, গুম, খুন-খারাবি মুক্ত বাংলাদেশ চাই। আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই।

 

উল্লেখ্য, ২৯ বছর ধরে চট্টগ্রামের প্যারেড ময়দানে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করে আসছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। ৫ দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত থাকতেন প্রয়াত ইসলামী চিন্তাবিদ দেলাওয়ার হোসেন সাঈদী। তার উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হতো পুরো প্যারেড ময়দান। বাধা কাটিয়ে ১৮ বছর পর সেই মাঠে আবারও ঐতিহাসিক তাফসির মাহফিল শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা