রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোতে সন্দেহজনক ব্যাগ, স্টেশন বন্ধ: ডিএমপির ৩ থানায় নতুন ওসি: শাপলা চত্বরে গণহত্যার মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ: সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত: চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার: অর্ধশতাধিক মানুষকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে উধাও, অভিযুক্ত শাওন ও জাহাঙ্গীর: বিআরটিএ’র মেট্রো সার্কেল-১, লাইসেন্স বোর্ডের দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর জিয়া বহাল তবিয়তে ! অঢেল সম্পদ গড়েছেন, দালাল সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা : স্কুল ব্যাগ পেয়ে হাসিমুখে শ্রেণিকক্ষে পঞ্চপল্লীর প্রাক-প্রাথমিক শিক্ষার্থীরা: গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে: মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী খুন, আহত ২:

ভূমিকম্প মিয়ানমারে নিহত অন্তত ১৪৪, ব্যাংককে নিখোঁজ ৮১:

রিপোর্ট : আন্তর্জাতিক ডেস্ক :

 

মিয়ানমারের মান্দালয়ে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭৩২ জন। শুক্রবার (২৮ মার্চ) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

 

রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি টেলিগ্রাম মেসেজে জানিয়েছে, মিয়ানমারে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪৪ জন নিহত এবং ৭৩২ জন আহত হয়েছেন।

 

 

অপরদিকে, পার্শ্ববর্তী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন একটি ৩০ তলা ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত ৮১ জন নিখোঁজ আছেন।

 

 

দেশটির জাতীয় জরুরি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের বরাতে বিবিসি জানিয়েছে, ধসের সময় ভবনটিতে প্রায় ৩২০ জন শ্রমিক ছিলেন এবং ২০ জন লিফটের ফাঁকায় আটকা পড়েছেন।

 

তবে, কতজন মারা গেছেন তা জানানো হয়নি। উদ্ধারকারীরা জীবিতদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন এবং ঘটনাস্থলে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে।

 

ব্যাংককে এবং মিয়ানমারের কিছু অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

 

মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার অবশ্য নিহত-আহতদের কোনো সংখ্যা উল্লেখ করেনি। সংখ্যা দেয়নি।

 

উদ্ধারকাজ ও ত্রাণ সহায়তার জন্য বিশ্বের ‘যেকোনো দেশ ও সংস্থাকে’ আমন্ত্রণ জানিয়েছেন জান্তাপ্রধান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা