সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি শিপন, সাধারণ সম্পাদক মিজানুর পুনর্নির্বাচিত: মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোতে সন্দেহজনক ব্যাগ, স্টেশন বন্ধ: ডিএমপির ৩ থানায় নতুন ওসি: শাপলা চত্বরে গণহত্যার মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ: সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত: চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার: অর্ধশতাধিক মানুষকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে উধাও, অভিযুক্ত শাওন ও জাহাঙ্গীর: বিআরটিএ’র মেট্রো সার্কেল-১, লাইসেন্স বোর্ডের দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর জিয়া বহাল তবিয়তে ! অঢেল সম্পদ গড়েছেন, দালাল সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা : স্কুল ব্যাগ পেয়ে হাসিমুখে শ্রেণিকক্ষে পঞ্চপল্লীর প্রাক-প্রাথমিক শিক্ষার্থীরা: গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে:

এক যুগ পর হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ:

রিপোর্ট : আন্তর্জাতিক ডেস্ক :

 

চলতি এপ্রিল মাসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান। শনিবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি বলেছে, ২০১২ সালে সর্বশেষ দুই দেশের মধ্যে এমন সংলাপ হয়েছিল। এবারের সংলাপে ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ঠিক করা হবে।

 

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই সম্পর্কোন্নয়নের চেষ্টা করছে। এই রাজনৈতিক সংলাপ সেটিরই একটি অংশ। যেটির লক্ষ্য হলো দ্বিপাক্ষিক সম্পর্ক প্রাতিষ্ঠানিকীকরণ করা।

 

 

এ সংলাপে পাকিস্তানি প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালোচ। বাংলাদেশের হয়ে কে নেতৃত্ব দেবেন তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। সংলাপে দুই দেশের সম্পর্ক জোরদার, যৌথ মিনিস্ট্রিয়াল কমিশন পুনর্বহাল এবং রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক ইস্যুতে সমন্বয় বৃদ্ধিতে একটি প্লাটফর্ম তৈরির ব্যাপারে জোর দেওয়া হবে।

 

 

এদিকে আগামী ২২ থেকে ২৪ এপ্রিল বাংলাদেশ সফর করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশহাক দার। তার এ সফরটিকে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কোন্নয়নের একটি বড় সুযোগ হিসেবে দেখছে।

 

এর মাধ্যমে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে শক্তিশালী সম্পর্ক তৈরির পথ খুলবে। যা এই অঞ্চলের সহযোগিতা ও স্থিতিশীলতার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

 

 

গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক বদলে যায়। অন্তর্বর্তী সরকার বৈদেশিক নীতি পরিবর্তন করে পাকিস্তানের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার দিকে নজর দেয়। এছাড়া অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গেও গভীর সম্পর্ক তৈরির দিকে মনযোগ দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা