রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোতে সন্দেহজনক ব্যাগ, স্টেশন বন্ধ: ডিএমপির ৩ থানায় নতুন ওসি: শাপলা চত্বরে গণহত্যার মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ: সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত: চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার: অর্ধশতাধিক মানুষকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে উধাও, অভিযুক্ত শাওন ও জাহাঙ্গীর: বিআরটিএ’র মেট্রো সার্কেল-১, লাইসেন্স বোর্ডের দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর জিয়া বহাল তবিয়তে ! অঢেল সম্পদ গড়েছেন, দালাল সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা : স্কুল ব্যাগ পেয়ে হাসিমুখে শ্রেণিকক্ষে পঞ্চপল্লীর প্রাক-প্রাথমিক শিক্ষার্থীরা: গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে: মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী খুন, আহত ২:

ভারত দুঃসাহস দেখালে নজিরবিহীন জবাব দেয়া হবে : পাক সেনাপ্রধান:

রিপোর্ট : আন্তর্জাতিক ডেস্ক :

 

পাকিস্তানের বিরুদ্ধে ভারত যদি কোনো সামরিক দুঃসাহস দেখায়, তবে তার নজিরবিহীন জবাব দেয়া হবে। বৃহস্পতিবার (১ মে) পাকিস্তানি সেনাদের মহড়া পরিদর্শনকালে এই হুমকি দেন পাক সেনাপ্রধান জেনারেল অসিম মুনির।

 

এ সময় একটি ট্যাংকের ওপর দাঁড়িয়ে তিনি বলেন, স্পষ্ট করে বলছি। ভারতের যেকোনো সামরিক দুঃসাহসের জবাব দ্রুততার সঙ্গে নজিরবিহীনভাবে দেওয়া হবে। জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের প্রস্তুতি ব্যাপক এবং সংকল্পবদ্ধ।

 

 

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন দেশটির আইএসপিআরের বরাতে জানিয়েছে, পাক সেনাবাহিনীর মংলা স্ট্রাইক কর্পস পাঞ্জাবের ঝিলামে ‘হ্যামার স্ট্রাইক মহড়া’ চালিয়েছে। সেখানে গিয়েছিলেন সেনাপ্রধান মুনির। এ সময় সেনাদের মনোবল ও প্রস্তুতির প্রশংসা করেন তিনি।

 

সীমান্তে অবস্থান শক্ত করছে পাকিস্তানি সেনারা। এদিকে ট্যাংক, কামান, গোলা নিয়ে সীমান্তে পাকিস্তানের সামরিক মহড়ার বিপরীতে

 

 

ভারতের ‘আত্মরক্ষার’ প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র।

এক সংবাদ সম্মেলনে গতকাল পাকিস্তানের উপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, পাকিস্তান আগে থেকে যুদ্ধ শুরু করবে না। ভারত যদি করে তাহলে তাদের কঠোরভাবে জবাব দেওয়া হবে।

 

তিনি বলেন, বিশ্বনেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন। সরকার এবং জাতির পক্ষ থেকে আমি স্পষ্ট করেছি, পাকিস্তান প্রথমে কোনো উত্তেজনা বৃদ্ধির ব্যবস্থা নেবে না, যুদ্ধ শুরু করবে না। তবে ভারতীয় পক্ষ যদি থেকে এমন কিছু হয়, আমরা শক্তিশালীভাবে এর জবাব দেবো।

 

২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলা হয়। এর সঙ্গে পাকিস্তান পরোক্ষভাবে জড়িত আছে বলে অভিযোগ তোলে নয়াদিল্লি। এরপরই পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা তৈরি হয়।

 

ভারত এ ঘটনা নিয়ে রাজনীতি করছে অভিযোগ করে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, পেহেলগাম নিয়ে ভারত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ যে পরিবেশ তৈরি করেছে সেটির জন্য এই পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা